আরও ৯ হাজার কর্মী ছাঁটাই করবে অ্যামাজন – দৈনিক গণঅধিকার

আরও ৯ হাজার কর্মী ছাঁটাই করবে অ্যামাজন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মার্চ, ২০২৩ | ১০:০৫
আরও নয় হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে ই-কমার্স কোম্পানি অ্যামাজন। সোমবার এ ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এবার প্রতিষ্ঠানটির ক্লাউড ও বিজ্ঞাপন বিভাগ থেকে কর্মী ছাঁটাই করা হবে। এছাড়া অ্যামাজনের স্ট্রিমিং ইউনিট টুইচ থেকে কর্মী ছাঁটাই করা হবে। খবর রয়টার্সের। অ্যামাজনের প্রধান নির্বাহী (সিইও) অ্যান্ডি জ্যাসি বলেন, অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেকেই প্রশ্ন করতে পারেন, কয়েক মাস আগেও ছাঁটাই করা হয়েছিল, তখন কেন একসঙ্গে ছাঁটাই করা হয়নি। এর জাবাব, সবকটি বিভাগ কর্মী বিশ্লেষণ শেষ করতে পারেনি। তিনি বলেন, আমরা এখন অনিশ্চিত অর্থনীতির ভেতর আছি, অদূর ভবিষ্যতেও তা বিদ্যমান থাকবে। এ কারণে ব্যয় কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত সপ্তাহে টুইচের সিইও হিসেবে ড্যান ক্ল্যান্সির নাম ঘোষণা করা হয়। তিনি বলেছেন, এ প্ল্যাটফর্ম থেকে চার শতাধিক কর্মী ছাঁটাই করা হবে। সারা বিশ্বে অ্যামাজনে প্রায় তিন লাখ করপোরেট কর্মী রয়েছে। এর মধ্যে গত কয়েক মাসে ২৭ হাজার কর্মী ছাঁটাই করেছে প্রতিষ্ঠানটি, যা মোট কর্মীর নয় শতাংশ। সর্বশেষ গত জানুয়ারিতে ১৮ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় অ্যামাজন। অন্যদিকে, সম্প্রতি প্রতিষ্ঠানটির ব্যবসা কমেছে এক দশমিক ৮ শতাংশ। গত ১৪ মার্চ ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা আরও ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়। এছাড়া নিয়োগ হয়নি এমন পাঁচ হাজার জনের নিয়োগ বাতিল করা হবে বলে জানানে হয়।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর সমাজসেবা কার্যালয়ে ভেরিফিকেশন নিতে ভাতাভোগীদের ভিড় দেশে আসছেন জুবাইদা রহমান; খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি ফতুল্লায় পরকিয়ার জেরে যুবক হত্যা, স্ত্রীসহ ছয়জন গ্রেপ্তার কুমিল্লায় মায়ের সামনে সহকারী কমিশনারের গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা নিহত খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিএনপির দোয়া মাহফিল চুনারুঘাটে ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ কুষ্টিয়া-৪ আসনের গণঅধিকারের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত। বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার, কারাদণ্ড ও জরিমানা কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৫ কুষ্টিয়া পৌর ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সম্মাননা পদক পেলেন এসআই আব্দুল কাদির জিলানী পর্নোগ্রাফি মামলায় কারাগারে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার নজরুল বগুড়ায় ডিএনসির হুঙ্কার, ৯ জনের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল