আলোচনার জন্য প্রস্তুত ইমরান খান – দৈনিক গণঅধিকার

আলোচনার জন্য প্রস্তুত ইমরান খান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ সেপ্টেম্বর, ২০২৩ | ১০:০২
নির্বাচন নিয়ে সরকারি প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলতে প্রস্তুত বলে জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার অ্যাটক জেলে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের পর এ কথা জানিয়েছেন তার আইনজীবী গওহর আলী।খবর জিয়ো নিউজের। সিক্রেট অ্যাক্ট আদালতের বিচারক আবুল হাসনাত জুলকারনাইন আইনজীবী ও চিকিৎসকদের পিটিআই চেয়ারম্যানের সঙ্গে দেখা করার অনুমতি দেন। আইনজীবীদের মধ্যে ইন্তিজার পাঞ্জোথা, শোয়েব শাহীন, নাঈম পাঞ্জোথা এবং গওহর আলী ছাড়াও ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসক ড. ফয়সাল সুলতানও অ্যাটক কারাগারে দেখা করেছেন। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্যারিস্টার গওহর আলী বলেন, পিটিআই চেয়ারম্যান বলেছেন যে তাকে অবৈধভাবে কারাগারে রাখা হয়েছে, কিন্তু এত কিছুর পরও তিনি সরকার ও রাজনৈতিক দলের সঙ্গে কথা বলতে প্রস্তুত। তিনি বলেন, পিটিআই চেয়ারম্যানের সঙ্গে এই আলোচনার বিষয়বস্তু হবে কীভাবে ৯০ দিনের মধ্যে নির্বাচন করা যায়। পিটিআই-এর আইনজীবী শোয়েব শাহীন বলেছেন, ইমরান খান সুস্থ এবং পুরোপুরি ফিট রয়েছেন।তবে তার বার্তা হল রাজনৈতিক স্থিতিশীলতা না হওয়া পর্যন্ত দেশের উন্নতি হবে না। তিনি বলেন, পিটিআই চেয়ারম্যান বলেছেন, দেশে আদালতের কোনো সম্মান নেই, আমি কোনো চুক্তি করিনি। গত বছরের এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়া প্রধানমন্ত্রী তোশাখানা মামলায় গত ৫ আগস্ট দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে অ্যাটক জেলা কারাগারে বন্দি রয়েছেন। রাষ্ট্রীয় উপহার বিক্রির দায়ে (তোশাখানা মামলা) তাকে তিন বছরের কারাদণ্ড ও ১ লাখ রুপি জরিমানা ও আসন্ন নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়েছে। সম্প্রতি ইসলামাবাদ হাইকোর্ট তাকে তোশাখানা মামলায় মুক্তি দিলেও, সাইফার মামলায় ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় রিমান্ডের কারণে তিনি কারাগারে থাকবেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।