ইউক্রেনজুড়ে রাশিয়ার মিসাইল বৃষ্টি, অনেক হতাহতের শঙ্কা – দৈনিক গণঅধিকার

ইউক্রেনজুড়ে রাশিয়ার মিসাইল বৃষ্টি, অনেক হতাহতের শঙ্কা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মার্চ, ২০২৩ | ৮:৪২
রাজধানী কিয়েভসহ ইউক্রেনজুড়ে ব্যাপক মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। এর মধ্যে কিনঝাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং এয়ার-লঞ্চড (বিমান থেকে ছোড়া) ক্রুজ মিসাইল রয়েছে। বৃহস্পতিবার রাতের এই হামলাকে নজিরবিহীন বলে উল্লেখ করেছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। সেই সঙ্গে এসব হামলায় অনেক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ইউক্রেনীয় সামরিক বাহিনীর বরাত মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, দেশটির বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে রুশ বাহিনী ‘ভয়ংকর আক্রমণ’ চালিয়েছে। এসব হামলায় অন্তত ৮১টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। যার মধ্যে ৬টি কিনঝাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। রাশিয়ার কিনঝাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকানোর ক্ষমতা নেই ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার। ইউক্রেনের এয়ার ফোর্স কমান্ডের মুখপাত্র ইউরি ইহানাত বৃহস্পতিবার সকালে ইউক্রেনীয় টেলিভিশনকে বলেছেন, আক্রমণটি সত্যিই ভয়ংকর। তাছাড়া সর্বশেষ হামলায় প্রথমবারের মতো এই ধরনের ভয়ানক মরণাত্মক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। আমাদের জানা মতে, হামলায় ৬টির মতো কিনঝাল ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এটি এমন একটি আক্রমণ, যা আমি আগে দেখেছি বলে আমার মনে পড়ছে না। কিনঝাল ক্ষেপণাস্ত্র প্রসঙ্গে ইউক্রেনের এই কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত আমাদের এমন কোনো ব্যবস্থা নেই, যা দিয়ে এই অস্ত্রগুলো মোকাবেলা করা যাবে। হামলায় ৬টি এক্স-২২ এয়ার-লঞ্চড ক্রুজ মিসাইলও ব্যহার করা হয়েছে বলে দাবি করেন ইউরি ইহানাত। অপরদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার এক ফেসবুক বার্তায় বলেছেন, ‘এটি একটি ভয়ংকর রাত ছিল।’ তিনি বলেন, শত্রুরা আবারও তাদের ন্যাক্কারজনক কৌশল ব্যবহার করছে। ইউক্রেনীয়দের মধ্যে আবারও আতঙ্ক তৈরি করতে ৮১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দখলদাররা কেবল বেসামরিক মানুষকে আতঙ্কিত করতে পারে। কিন্তু এটা তাদের জন্য সুখকর হবে না। তারা যা করেছে, তার দায় এড়াতে পারবে না। ফেসবুক বার্তায় ইউক্রেনের ১০টি অঞ্চলের তালিকাও উল্লেখ করেছেন জেলেনস্কি, যেসব অঞ্চলে হামলা চালিয়েছে রুশ বাহিনী। এর মধ্যে রয়েছে দিনিপ্রো, ওডেসা, খারকিভ এবং জাপোরিঝিয়া। হামলায় গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং আবাসিক ভবনগুলোকে টার্গেট করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘দুর্ভাগ্যবশত এসব এলাকায় অনেক হতাহতের ঘটনা ঘটেছে। আমি তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন