ইবি ছাত্রদের মারধরের মামলায় গ্রেফতার ২ – দৈনিক গণঅধিকার

ইবি ছাত্রদের মারধরের মামলায় গ্রেফতার ২

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৩ | ৭:০২
ইবি ছাত্রদের মারধরের মামলায় গ্রেফতার ২ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থীকে বহিরাগত বখাটেদের মারধরের ঘটনার দুজনের নাম উল্ল্যেখ করে অজ্ঞতনামা ২০-২৫ জনের নামে মামলা করেছে প্রশাসন। এ মামলার প্রধান আসামিসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে ক্যাম্পাস পার্শ্ববর্তী বসন্তপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে শৈলকূপা থানা পুলিশ। শৈলকূপা থানার ওসি আমিনুল ইসলাম বিয়য়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তারা কেউ আত্মসমর্পণ করেননি। বুধবার সকালে বিশেষ অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। আকাশ ও আলীম নামে মামলার প্রধান দুই আসামিকে বুধবার গ্রেফতার করা হয়েছে। এর আগে মামলার পর মঙ্গলবার ঝন্টু নামে একজনকে সন্দেহভাজন গ্রেফতার করে পুলিশ। প্রসঙ্গত, সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে স্থানীয় বখাটেরা ক্যাম্পাসে এসে লেকে সামনে ছাত্র-ছাত্রীদের ভিডিও ধারণ করে। ভিডিও ডিলিট করতে বলা হলে বাকবিতণ্ডায় জড়ায় তারা। এ ঘটনার জেরে ওইদিন বিকেলে বাইকের তেল কিনতে বাজারে গেলে চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে ২ ছাত্রের ওপর হামলা করা হয়। প্রতিবাদে সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের ৩ দফা দাবি মেনে নেওয়ার আশ্বাসে তারা আন্দোলন স্থগিত করে আন্দোলনকারীরা। এ ঘটনায় রেজিস্ট্রার বাদী হয়ে বহিরাগত অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন