ইমরানকে গ্রেফতারে ফের বাড়ির সামনে পুলিশ – দৈনিক গণঅধিকার

ইমরানকে গ্রেফতারে ফের বাড়ির সামনে পুলিশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ মার্চ, ২০২৩ | ৫:৪৫
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেফতার করতে ফের লাহোরে তার বাড়ির সামনে জড়ো হয়েছে পুলিশের বিশাল বহর। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, তোষাখানা মামলায় তাকে গ্রেফতারের জন্য পুলিশ বাড়ির সামনে হাজির হয়েছে। এ মামলায় এখনো তার গ্রেফতারি পরোয়ানা বাতিল হয়নি। কিন্তু তা সত্ত্বেও আদালতে উপস্থিত হননি ইমরান। এর বদলে সোমবার লাহোরে একটি র‌্যালি করেছেন তিনি। এছাড়া ঘোষণা দিয়েছেন রোববার ‘ঐতিহাসিক’ এক র‌্যালি করবেন। তোষাখানা মামলায় ইমরান খানকে গ্রেফতার করতে গত ৫ মার্চ তার বাসভবন জামান পার্কে গিয়েছিল পুলিশের একটি দল; কিন্তু তারা বাড়ির ভেতর সাবেক প্রধানমন্ত্রীকে খুঁজে পাননি। ফলে পুলিশকে খালি হাতেই ফিরে যেতে হয়। এদিকে ইমরান খান আদালতের প্রতি অনুরোধ জানিয়েছেন তাকে যেন ভার্চুয়ালি শুনানিতে উপস্থিত হওয়ার সুযোগ দেওয়া হয়। অসুস্থ তাই স্বশরীরে আদালতে উপস্থিত হতে পারছেন না এমন যুক্তি দিচ্ছেন তিনি। প্রসঙ্গত, ইমরান খানকে গ্রেফতারে মরিয়া শেহবাজ সরকারের নির্দেশ পালনে সকালে ইসলামাবাদ থেকে হেলিকপ্টারযোগে লাহোরে এসেছে পুলিশের একটি বিশেষ দল। একটি সূত্র জিও নিউজকে জানিয়েছে, ইসলামাবাদ ও লাহোর পুলিশের কর্মকর্তাদের মধ্যে এ নিয়ে বৈঠক হয়েছে। আর এ বৈঠকে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ইসলামাবাদ পুলিশকে সব ধরনের সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে লাহোর পুলিশ। এছাড়া তারা নিশ্চিত করবে, ইসলামাবাদের পুলিশ সদস্যরা যেন কোনো বাধা ছাড়াই ইমরানের বাসভবন জামান পার্কে ঢুকতে পারেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন