ইমরানকে যে ‘পরামর্শ’ দিলেন দলত্যাগী ফাওয়াদ চৌধুরী – দৈনিক গণঅধিকার

ইমরানকে যে ‘পরামর্শ’ দিলেন দলত্যাগী ফাওয়াদ চৌধুরী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ আগস্ট, ২০২৩ | ৪:৩৫
পাকিস্তানের সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ তথা পিটিআই চেয়ারম্যান ইমরান খানের উচিত ইস্টাব্লিসমেন্ট (সেনাবাহিনী) এবং পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) সুপ্রিমো নওয়াজ শরিফের সঙ্গে তার তিক্ততার অবসান ঘটনো। দ্য নিউজ ইন্টারন্যাশনালকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি। কিছু দিন আগেও পিটিআইয়ের শীর্ষ নেতাদের একজন ছিলেন ফাওয়াদ। সম্প্রতি দলটি থেকে পদত্যাগ করেন তিনি। খবরে বলা হয়েছে, ইসলামাবাদে পাকিস্তান নির্বাচন কমিশনের (ইসিপি) বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি প্রশ্ন করে বলেন, এ রকম তিক্ততার মধ্যে আমরা কীভাবে অগ্রসর হব? এই মুহূর্তে পরিস্থিতি ‘স্বাভাবিক’ নয় বলেও মন্তব্য করেন তিনি। ফাওয়াদ চৌধুরী বলেন, নির্বাচনের চেয়ে দেশের পরিস্থিতি স্বাভাবিক করা বেশি জরুরি। তিনি বলেন, পিটিআই চেয়ারম্যান এবং ইস্টাব্লিসমেন্টের মধ্যে দূরত্ব ও তিক্ততার অবসান ঘটানো উচিত। পিটিআই প্রধান এবং নওয়াজ শরিফের মধ্যে তিক্ততাও কমানো দরকার। নির্বাচন অনুষ্ঠানের জন্য শান্তি খুবই গুরুত্বপূর্ণ। তিনি সাংবাদিকদের প্রশ্ন করে বলেন, নির্বাচন অনুষ্ঠিত হলেও এই পরিবেশে ফলাফল নিয়ে সমস্যার কীভাবে সমাধান হবে? দ্য নিউজ ইন্টারন্যাশনালের খবরে বলা হয়েছে, সাবেক মন্ত্রী আরও প্রস্তাব করেছেন যে, চলমান পরিস্থিতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে একটি ‘গণতন্ত্রের সনদ’ স্বাক্ষর করা দরকার। তিনি আরও বলেন, পাকিস্তানে গণতন্ত্র ও নির্বাচনের কোনো পরিবেশ নেই। পাকিস্তানের পরিস্থিতি কীভাবে স্বাভাবিক করা যায় তা নির্ধারণ করতে হবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।