আরও খবর
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।
ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের
১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।
কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান।
দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার
ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল।
দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার
সম্মাননা পদক পেলেন এসআই আব্দুল কাদির জিলানী
আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান এবং কর্মজীবনে অসামান্য সততার নিদর্শন রাখায় সম্মাননা স্মারক পেলেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদির জিলানী। সম্প্রতি কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে মানব কল্যাণমুখী সামাজিক সংগঠন ‘স্বপ্ন প্রয়াস যুব সংস্থা’-র আয়োজনে অনুষ্ঠিত “স্বপ্ন প্রয়াস প্রেরণার উৎসব ২০২৫” অনুষ্ঠানে তাঁকে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়। পুরস্কার প্রদানকালে আয়োজকরা জানান, এসআই আব্দুল কাদির জিলানী তাঁর কর্মজীবনে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। দীর্ঘ ‘সার্ভিস লাইনে’ বা কর্মজীবনে তাঁর বিরুদ্ধে কারও কোনো অভিযোগ বা আপত্তি নেই। তিনি সম্পূর্ণ স্বচ্ছ এবং নিষ্কলুষভাবে তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি সমাজের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে তাঁর নিরলস পরিশ্রম এবং স্বচ্ছ ভাবমূর্তির স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা তাঁকে ভবিষ্যতে দেশ ও দশের সেবায় আরও অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।



দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।