ইমরান খানের সাজার বিরুদ্ধে সুপ্রিমকোর্টে পিটিআইয়ের আপিল – দৈনিক গণঅধিকার

ইমরান খানের সাজার বিরুদ্ধে সুপ্রিমকোর্টে পিটিআইয়ের আপিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ আগস্ট, ২০২৩ | ৫:১১
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দেওয়া তিন বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে আপিল করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। সোমবার সুপ্রিমকোর্টের কাছে অতিরিক্ত ও দায়রা জজ (এডিএসজে) হুমায়ুন দিলাওয়ারের রায়কে 'বাতিল' ঘোষণা করার আবেদন জানিয়েছে দলটি। সংবিধানের ১৮৪(২) অনুচ্ছেদের অধীনে এই পিটিশন দায়ের করা হয়েছে এবং পিটিআই প্রধানকে সুষ্ঠু বিচার না দেওয়ার কারণে তোশাখানা মামলার পুনরায় শুনানির দাবি জানানো হয়েছে। পিটিশনে বলা হয়েছে, তোশাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ১০এ অনুচ্ছেদের অধীনে একটি মৌলিক অধিকার, সুষ্ঠু বিচারের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এদিকে ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দেওয়ার পরপরই লন্ডনে পাড়ি জমিয়েছেন ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (এডিএসজে) হুমায়ুন দিলাওয়ার। সোমবার পাকিস্তানের স্থানীয় বরাতে জানা গেছে, দিলাওয়ার ৫ আগস্ট ‘ইউনিভার্সিটি অব হুল’র একটি বিচারিক সম্মেলনে যোগ দিতে ব্রিটেনের উদ্দেশে রওয়ানা দেন। এটাও প্রকাশ পেয়েছে যে, বিচারক হুমায়ুন দিলাওয়ারের নাম খানের বিচারের একদিন আগে হঠাৎই অন্য আরেক বিচারকের বদলে ইংল্যান্ডের বিচারবিভাগীয় সম্মেলনে যোগ দেওয়ার জন্য মনোনীত হন। গত ৪ আগস্ট দায়রা জজকে চিঠি দেন হাইকোর্টের রেজিস্ট্রার। চিঠিতে বিচারক ফয়জান হায়দারের জায়গায় প্রশিক্ষণের জন্য বিচারক হুমায়ুন দিলাওয়ারের নাম অন্তর্ভুক্ত করার পরামর্শ দেওয়া হয়। চিঠিতে আরও বলা হয়, ৫-১৩ আগস্ট পর্যন্ত চলা এ সম্মেলনে উপস্থিত থাকবেন হুমায়ুন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।