ইরানকে অত্যাধুনিক সমরাস্ত্র দিচ্ছে রাশিয়া: – দৈনিক গণঅধিকার

সামরিক সহযোগিতা সম্প্রসারণের অংশ হিসেবে এ পদক্ষেপ

ইরানকে অত্যাধুনিক সমরাস্ত্র দিচ্ছে রাশিয়া:

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ | ১০:১৬
ইরানকে অত্যাধুনিক ফাইটার জেট ও মিসাইলসহ কয়েক বিলিয়ন ডলারের সমারাস্ত্র দিতে যাচ্ছে রাশিয়া। তেহরান ও মস্কোর মধ্যে সামরিক সহযোগিতা সম্প্রসারণের অংশ হিসেবে এ পদক্ষেপ নিচ্ছে মস্কো। হোয়াইট হাউসের পক্ষ থেকে শুক্রবার এমন অভিযোগ করা হয়েছে। চলমান ইউক্রেন যুদ্ধে ইরান রাশিয়াকে ড্রোন ও গোলাবারুদ সরবরাহ করছে বলে আগে থেকেই অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। যদিও তেহরান ও মস্কো তা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। সেই ধারাবাহিকতায় এবার নতুন অভিযোগ তুলল ওয়াশিংটন। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেছেন, ‘আমরা বিশ্বাস করি, রাশিয়া ইরানকে ক্ষেপণাস্ত্র, ইলেকট্রনিক্স এবং বিমান প্রতিরক্ষাসহ অভূতপূর্ব প্রতিরক্ষা সহযোগিতা প্রদান করতে পারে। আমরা বিশ্বাস করি, রাশিয়া ইরানকে যুদ্ধবিমান সরবরাহ করতে পারে।’ কিরবি বলেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার বছরব্যাপী আগ্রাসনে দেশটিকে অস্ত্রশস্ত্র দিয়ে সহযোগিতা করছে ইরান। আবার রাশিয়ার কাছ থেকে অস্ত্র নিয়ে নিজের সামরিক শক্তি জোরদার করতে চাচ্ছে ইরান। এমন সময় তেহরান নিজের সমরাস্ত্র শিল্পকে শক্তিশালী করছে, যখন পরমাণু ইস্যুতে এক প্রকার কোণঠাসা অবস্থায় আছে দেশটি। হোয়াইট হাউসের মুখপাত্র বলেন, ‘রাশিয়ার কাছ থেকে অ্যাটাক হেলিকপ্টার, রাডার ও কম্ব্যাট ট্রেনিং এয়ারক্র্যাফ্টসহ আরও অস্ত্র কিনতে যাচ্ছে ইরান। সব মিলিয়ে তেহরান কয়েক বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম কিনছে।’ জন কিরবি আরও অভিযোগ করেন, ইরান এরই মধ্যে রাশিয়ায় কয়েকশ ড্রোন, আর্টিলারি ও ট্যাংকের গোলাবারুদ সরবরাহ করেছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রতি ইরানের সমর্থন বেড়েছে বলেও উল্লেখ করেন তিনি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শোরুমে বিক্রি বৈধ, রাস্তায় চালালে জরিমানা জামায়াতের প্রার্থী হেলাল তালুকদার নিজেই সরালেন পোস্টার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: ড. ইউনূস যে ৬ রুটে বাড়ছে ট্রেনের ভাড়া পুলিশে বড় রদবদল বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির অনির্দিষ্টকালের জন্য ঢাকা কলেজের বাস চলাচল বন্ধ জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন সিদ্ধিরগঞ্জে ১০ হাজার ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার দেশে শান্তি-শৃঙ্খলা নেই : মোমিন মেহেদী জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়বে ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে শোকজ ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ অস্ত্র সমর্পণের জন্য নতুন শর্ত ফিলিস্তিনি যোদ্ধাদের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি চায়ের দোকানে বিমান হামলা, নিহত ১৮ কুয়াশা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস ফতুল্লায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে নারীসহ তিনজন গণপিটুনির পর গ্রেপ্তার জেলা ছাড়ানোর আগেই ধরা: বাসে ফেনসিডিল বহনকালে নারী গ্রেফতার