ইরানের জনপ্রিয় র‌্যাপারের মৃত্যুদণ্ড বাতিল – দৈনিক গণঅধিকার

ইরানের জনপ্রিয় র‌্যাপারের মৃত্যুদণ্ড বাতিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুন, ২০২৪ | ১১:৩৫
ইরান সরকারের সমালোচনা করে গান করায় জনপ্রিয় র‌্যাপ গায়ক তোমাজ সালেহির মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। সেই সাজা বাতিল করেছেন দেশটির সর্বোচ্চ আদালত। শনিবার (২২ জুন) সালেহির আইনজীবী আমির রাইসিয়ান এ তথ্য জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আমির রাইসিয়ান বলেন, সালেহির মৃত্যুদণ্ডের রায় বাতিল করেছেন ইরানের সুপ্রিম কোর্ট। একই সঙ্গে তার বিরুদ্ধে নতুন করে শুনানির নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে ‘অপূরণীয় একটি বিচারিক ত্রুটি’ রুখে দিলেন সর্বোচ্চ আদালত। গত এপ্রিলে সালেহিকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছিল। ওই সময়ও বিষয়টি জানিয়েছিলেন তার আইনজীবী রাইসিয়ান। তখন তিনি বলেছিলেন, সালেহির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহে সহায়তা, রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার, দাঙ্গার আহ্বানসহ নানা অভিযোগ আনা হয়েছে। এর আগে ২০২২ সালে পুলিশ হেফাজতে কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুর পর দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ওই বিক্ষোভের সময় ৩৩ বছর বয়সী তোমাজ সালেহি দেশের দুর্নীতি, শাসনব্যবস্থা, সরকারের সমালোচনা করে গান করেছিলেন। ওই বছরের অক্টোবরে তাকে আটক করা হয়। মাসা আমিনির মৃত্যুর পর বিক্ষোভ চলাকালে শত শত বিক্ষোভকারী নিহত হন। নিহত ব্যক্তিদের তালিকায় ছিলেন ইরানের নিরাপত্তাকর্মীরা। সে সময় গ্রেফতার করা হয় কয়েক হাজার মানুষকে। তাদের মধ্যে নয়জনের মৃত্যুদণ্ডের সাজা এরই মধ্যে কার্যকর করা হয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শোরুমে বিক্রি বৈধ, রাস্তায় চালালে জরিমানা জামায়াতের প্রার্থী হেলাল তালুকদার নিজেই সরালেন পোস্টার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: ড. ইউনূস যে ৬ রুটে বাড়ছে ট্রেনের ভাড়া পুলিশে বড় রদবদল বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির অনির্দিষ্টকালের জন্য ঢাকা কলেজের বাস চলাচল বন্ধ জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন সিদ্ধিরগঞ্জে ১০ হাজার ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার দেশে শান্তি-শৃঙ্খলা নেই : মোমিন মেহেদী জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়বে ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে শোকজ ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ অস্ত্র সমর্পণের জন্য নতুন শর্ত ফিলিস্তিনি যোদ্ধাদের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি চায়ের দোকানে বিমান হামলা, নিহত ১৮ কুয়াশা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস ফতুল্লায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে নারীসহ তিনজন গণপিটুনির পর গ্রেপ্তার জেলা ছাড়ানোর আগেই ধরা: বাসে ফেনসিডিল বহনকালে নারী গ্রেফতার