ইরানের বিরুদ্ধে নতুন মার্কিন নিষেধাজ্ঞা – দৈনিক গণঅধিকার

ইরানের বিরুদ্ধে নতুন মার্কিন নিষেধাজ্ঞা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ মার্চ, ২০২৩ | ৫:০২
ইরানি কিংবা ইরানের সঙ্গে সংশ্লিষ্ট শিপিং ও পেট্রোকেমিক্যাল কোম্পানিগুলোকে টার্গেট করে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ বিভাগ বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের বরাত দিয়ে তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবাহ জানিয়েছে, নিষেধাজ্ঞার মধ্যে চীনভিত্তিক দুটি শিপিং ফার্ম রয়েছে। এ ছাড়া চীন, ভিয়েতনাম এবং সংযুক্ত আরব আমিরাতের সংস্থাগুলোর সঙ্গে সংযুক্ত ২০টি জাহাজকেও নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে ওয়েবসাইটে নতুন নিষেধাজ্ঞা সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। যুক্তরাষ্ট্র সরকার জানিয়েছে, নিষেধাজ্ঞাগুলো ২০১৮ সালের মার্কিন নির্বাহী আদেশের অধীনে জারি করা হয়েছে। একই বছর ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তি একতরফাভাবে প্রত্যাখ্যান করার পর থেকে ওই নির্বাহী আদেশের অধীনে তেহরানের তেল, ব্যাংকিং এবং পরিবহন খাতকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা পুনরুদ্ধার করে ওয়াশিংটন। প্রতিবেদনে বলা হয়েছে, ওয়েবসাইটে প্রকাশিত নথিতে দেখা যায়, ট্রেজারি ডিপার্টমেন্ট ২৯ জুন পর্যন্ত ‘উইন্ড-ডাউন’ সময়ের মধ্যে অনুমোদিত জাহাজের সঙ্গে সীমিত লেনদেন অনুমোদন করে একটি সাধারণ লাইসেন্স জারি করেছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের