উদ্ভাবনী প্রতিযোগিতায় পুরস্কৃত হলেন পাঁচজন তরুণ উদ্যোক্তা – দৈনিক গণঅধিকার

উদ্ভাবনী প্রতিযোগিতায় পুরস্কৃত হলেন পাঁচজন তরুণ উদ্যোক্তা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মার্চ, ২০২৩ | ৮:৩৫
সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপদ, পুষ্টিকর খাবার সরবরাহ গ্রহণে উৎসাহিতকরণ এবং সৃজনশীল ব্যবসায়িক ধারণা বাস্তবায়নের লক্ষ্যে উদ্ভাবনী ‘ফুড ফ্রন্টিয়ার্স ২.০’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব গত সোমবার রাতে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিন ক্যাটাগরিতে ৫ জন উদ্যোক্তা এবং বিশেষ একজন ব্যক্তিকে পৃথকভাবে চূড়ান্ত বিজয়ী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। তিন ক্যাটাগরির মধ্যে ‘অন্তর্ভুক্তিমূলক ব্যবসায়িক মডেল’ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে এগ্রিভেঞ্চার, যাদের পুরস্কার ১০ হাজার ডলার। রানারআপ ফার্মজিলা পেয়েছে ৫ হাজার ডলার । ‘যুগান্তকারী প্রযুক্তিগত উদ্ভাবন ধারণা’ ক্যাটাগরিতে বিজয়ীরা হলেন– কুক্যান্টস ( চ্যাম্পিয়ন ৮ হাজার ডলার) এবং কৃষি স্বপ্ন (রানারআপ ৩ হাজার ডলার)। ‘উদ্ভাবনী বিপণন প্রচারাভিযান’ ক্যাটাগরিতে বিজয়ী হলেন কন্যা ওয়েলবিয়িং (চ্যাম্পিয়ন ৫ হাজার ডলার)। এ ছাড়া খাদ্য ব্যবস্থা নিয়ে কাজ করছেন এমন তরুণ-তরুণীদের কাজের প্রতি সম্মান ও উৎসাহ প্রদানে ফুড সিস্টেমস ইনোভেশন ক্যাটাগরিতে ইউথ রিকগনিশন অ্যাওয়ার্ড পেয়েছে টিম ‘হ্যাপি স্ট্রিট’ (২৫০০ ডলার)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শোরুমে বিক্রি বৈধ, রাস্তায় চালালে জরিমানা জামায়াতের প্রার্থী হেলাল তালুকদার নিজেই সরালেন পোস্টার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: ড. ইউনূস যে ৬ রুটে বাড়ছে ট্রেনের ভাড়া পুলিশে বড় রদবদল বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির অনির্দিষ্টকালের জন্য ঢাকা কলেজের বাস চলাচল বন্ধ জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন সিদ্ধিরগঞ্জে ১০ হাজার ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার দেশে শান্তি-শৃঙ্খলা নেই : মোমিন মেহেদী জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়বে ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে শোকজ ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ অস্ত্র সমর্পণের জন্য নতুন শর্ত ফিলিস্তিনি যোদ্ধাদের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি চায়ের দোকানে বিমান হামলা, নিহত ১৮ কুয়াশা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস ফতুল্লায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে নারীসহ তিনজন গণপিটুনির পর গ্রেপ্তার জেলা ছাড়ানোর আগেই ধরা: বাসে ফেনসিডিল বহনকালে নারী গ্রেফতার