উষ্ণতা বৃদ্ধিতে ঝুঁকির মুখে বিশ্বের খাদ্য সরবরাহ – দৈনিক গণঅধিকার

উষ্ণতা বৃদ্ধিতে ঝুঁকির মুখে বিশ্বের খাদ্য সরবরাহ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ আগস্ট, ২০২৩ | ১০:০৬
বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর আগেই খাদ্য সরবরাহ বড় ধরনের ঝুঁকিতে রয়েছে। জাতিসংঘের মরুকরণ সম্মেলনের সভাপতি আইভরি কোস্টের সাবেক প্রতিরক্ষামন্ত্রী অ্যালাইন-রিচার্ড ডনওয়াহি এ সতর্কতা জারি করেছেন। তিনি গত বছর মরুকরণের ওপর জাতিসংঘের কপ-১৫ শীর্ষ সম্মেলনের নেতৃত্ব দিয়েছিলেন। ঝুঁকির মুখে পড়ার কারণ হিসাবে তিনি উল্লেখ করেছেন-জলবায়ু পরিবর্তনের ফলে পানির ঘাটতি ও চাষাবাদের অনুন্নত অনুশীলন যা বৈশ্বিক কৃষিকে হুমকির মুখে ফেলছে। খরার প্রভাব যতটা পড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল সেই মাত্রা আরও বেশি বলে উল্লেখ করেছেন তিনি। জলবায়ু পরিবর্তনকে একটি ‘মহামারি’ হিসাবে উল্লেখ করেছেন ডনওয়াহি। বলেন, আমাদের দ্রুত এর সঙ্গে লড়াই করতে হবে। আর জলবায়ুর অবনতি আমাদের পূর্বাভাসের চেয়েও দ্রুততর হচ্ছে।’ ২০১৫ সালে প্যারিস চুক্তির অধীনে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখতে দেশগুলো ‘প্রচেষ্টা চালিয়ে যেতে’ সম্মত হয়েছিল। কিন্তু ডনওয়াহি বলেন, প্রকৃতপক্ষে, ১.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর আগেই মাটির ক্ষয়, পানি ঘাটতি ও মরুকরণ বৃদ্ধি পাচ্ছে। ক্রমবর্ধমান তাপমাত্রা, তাপপ্রবাহ, তীব্র খরা আর বন্যার সমস্যা অনেক অঞ্চলে খাদ্য নিরাপত্তাকে বিপন্ন করছে। খাদ্য নিরাপত্তার, জনসংখ্যা স্থানান্তর আর মুদ্রাস্ফীতির ওপর খরার প্রভাব পড়ছে বলে জানান তিনি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন