এইচএসসির আইসিটি বিষয়ে নম্বর কমল – দৈনিক গণঅধিকার

এইচএসসির আইসিটি বিষয়ে নম্বর কমল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ আগস্ট, ২০২৩ | ১০:৪০
চলতি বছরের এইচএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে ৭৫ নম্বরে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। তিনি বলেন, আইসিটি বিষয় ছাড়া চলতি বছর সব বিষয়ে পুর্নবিন্যাসকৃত সিলেবাসে পূর্ণ নম্বর ও সময়ে পরীক্ষা হবে। এবার আইসিটি পরীক্ষা নেওয়া হবে ৭৫ নম্বরে। এর মধ্যে ২৫ নম্বরের ব্যবহারিক পরীক্ষা হবে। লিখিত অংশে ৭৫ নম্বরের পরিবর্তে হবে ৫০ নম্বরের পরীক্ষা। আবার লিখিত ৫০ নম্বরের মধ্যে ২০ নম্বরের এমসিকিউ থাকবে। ২৫টি এমসিকিউ প্রশ্নের মধ্যে ২০টির উত্তর দিতে হবে। এ ছাড়াও বড় প্রশ্নের ক্ষেত্রে ৮টি প্রশ্নের মধ্যে তিনটির উত্তর দিতে হবে। যার নম্বর হবে ৩০। অন্যবার যেখানে ৮টি প্রশ্নের মধ্যে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হতো। অর্থাৎ শিক্ষার্থীদের উত্তর করার ক্ষেত্রে অপশন বাড়ছে। চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় ৯টি সাধারণ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ১৩ লাখ ৪৩ হাজার ৩৪২ জন শিক্ষার্থী অংশ নেবে বলেও জানান শিক্ষামন্ত্রী। বলেন, নয়টি সাধারণ, আলিম ও কারিগরি শিক্ষা বোর্ডে ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ শিক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে এইচএসসি পরীক্ষায় ১১ লাখ ৮ হাজার ৫৯৪ জন, আলিম পরীক্ষায় ৯৮ হাজার ৩০১ জন এবং এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় ১ লাখ ৫২ হাজার ৭১৭ শিক্ষার্থী অংশ নেবে। গত বছরের তুলনায় এবার ১ লাখ ৫৫ হাজার ৯৩৫ জন পরীক্ষার্থী বেড়েছে। তবে প্রতিষ্ঠান কমেছে ১২টি। অন্যদিকে কেন্দ্র বেড়েছে ৯টি। এইচএসসিতে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে আগামী ২৫ সেপ্টেম্বর। ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ২৬ সেপ্টেম্বর। ৪ অক্টোবর শেষ হবে ব্যবহারিক পরীক্ষা।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।