‘এই জয় উগান্ডার জন্য বিশাল’ – দৈনিক গণঅধিকার

‘এই জয় উগান্ডার জন্য বিশাল’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জুন, ২০২৪ | ১১:৪২
প্রথমবার বিশ্বকাপের মঞ্চে খেলার আনন্দের রেশ কাটতে না কাটতেই জয়ের খুশিতে মাতোয়ারা উগান্ডা ক্রিকেট দল। বৃহস্পতিবার (৬ জুন) সকালে উচ্ছ্বাসে ভেসেছে আফ্রিকান দেশটি। ইতিহাস গড়েছে পাপুয়া নিউগিনিকে হারিয়ে। দলটির অধিনায়ক ব্রায়ান মাসাবা ও তার সতীর্থরা বুঝতে পারছেন না কী শব্দ দিয়ে এই অনুভূতির বর্ণনা করা যায়। মাসাবা সংবাদ সম্মেলনে বলেছেন, তারা কী অর্জন করেছে সেটা পুরোপুরি বোঝার জন্য সম্ভবত ভালো একটা ঘুম দরকার। তিনি বলেছেন, ‘হ্যাঁ, এটা উগান্ডার জন্য অবশ্যই বিশাল। এটা বলার আর অন্য কোনও উপায় নেই। উগান্ডার ক্রিকেটের জন্য এটা অনেক বিশাল ব্যাপার। বিশ্বকাপে খেলা এক জিনিস, আর বিশ্বকাপে জেতা একেবারে ভিন্ন কিছু। এখনও বুঝে উঠতে পারছি না ব্যাপারটা।’ মাসাবা আরও বলে গেলেন, ‘এই অর্জনের গুরুত্ব বুঝতে সম্ভবত আমাদের ঘুমাতে হবে। কিন্তু আমরা দারুণ সব ভক্তদের পেয়েছি। আমি বলতে চাচ্ছি, তারা বিশ্বের অর্ধেক ঘুরে এখানে এসেছে, সাক্ষী হয়েছে এটার। আমি নিশ্চিত এটা তাদের প্রত্যাশার চেয়ে বেশি কিছু। উগান্ডা ছাড়ার সময় তারা এমন কিছু কল্পনা করেনি।’ ভক্তদের জয় উপহার দিতে পেরে উচ্ছ্বসিত তিনি, ‘দল হিসেবে তাদের জয় এনে দেওয়া ছিল বিশেষ। যারা এখন দেশে আছে, উগান্ডায় এখন ভোর সাড়ে পাঁচটা বাজে। তারা সারা রাত জেগেছে খেলা দেখার জন্য। আশা করি তারাও আমাদের মতো উচ্ছ্বসিত হয়ে আছে। হ্যাঁ, অবশ্যই এটা বিশেষ অনুভূতি।’

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।