একাদশ শ্রেণীতে ভর্তি: প্রথম ধাপে সাড়ে ১৩ লাখ আবেদন, ফল রবিবার – দৈনিক গণঅধিকার

একাদশ শ্রেণীতে ভর্তি: প্রথম ধাপে সাড়ে ১৩ লাখ আবেদন, ফল রবিবার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জুন, ২০২৪ | ১১:১৬
একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রথম ধাপের আবেদন প্রক্রিয়া গত ১৩ জুন শেষ হয়েছে। এ ধাপে আবেদন করেছেন সাড়ে ১৩ লাখের বেশি ভর্তিচ্ছু শিক্ষার্থী। আর প্রথম ধাপে আবেদনকারী শিক্ষার্থীদের ফল রবিবার (২৩ জুন) রাত ৮ টায় প্রকাশ করা হবে। তারপর শিক্ষার্থীরা জানতে পারবেন, কোন কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন তিনি। শুক্রবার (২১ জুন) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্র ও একাদশে ভর্তি আবেদনের ওয়েবসাইট থেকে এ তথ্য পাওয়া গেছে। এ ব্যাপারে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে জানান, ২৩ জুন রাতে প্রথম ধাপের ফল প্রকাশ হবে। তারপর ভর্তি নীতিমালা অনুযায়ী যথাক্রমে সব শেষ হবে। একাদশে ভর্তি নীতিমালা অনুযায়ী, প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের নিশ্চায়ন করতে হবে। নিশ্চায়ন প্রক্রিয়া সম্পন্ন হলে শূন্য আসনে ৩০ জুন থেকে দ্বিতীয় ধাপে আবেদন শুরু হবে, যা চলবে আগামী ২ জুলাই পর্যন্ত। তারপর ৪ জুলাই দ্বিতীয় ধাপের ফল প্রকাশ হবে। দ্বিতীয় ধাপে নির্বাচিতদের চারদিন ধরে নিশ্চায়ন প্রক্রিয়া চলবে। এরপর আগামী ৯ ও ১০ জুলাই শূন্য আসন অনুযায়ী শুরু হবে তৃতীয় ধাপের আবেদন। এ ধাপের ফল আগামী ১২ জুলাই, রাত ৮টায় প্রকাশ করা হবে। এভাবে তিন ধাপে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদনের পর ফল প্রকাশ, নিশ্চায়ন ও মাইগ্রেশন শেষ হলে আগামী ১৫ জুলাই থেকে শুরু হবে ভর্তি প্রক্রিয়া। যা আগামী ২৫ জুলাই পর্যন্ত চলবে। আর ভর্তি কার্যক্রম শেষে সারাদেশে একযোগে আগামী ৩০ জুলাই শুরু হবে ক্লাস।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের