এক কেজি চালের দামেও মিলছে না এক হালি ডিম – দৈনিক গণঅধিকার

এক কেজি চালের দামেও মিলছে না এক হালি ডিম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ আগস্ট, ২০২৩ | ৫:০৯
‘বয়স তো অনেক হয়েছে। অনেক কিছুই দেখার সৌভাগ্য হয়েছে। বাকি ছিল ডিমের এ দুর্দশা দেখার। সেটিও আল্লাহ তায়ালা দেখাইল। ভাবতেও অবাক লাগে, ফার্মের মুরগির ডিমের হালিও ৫৫-৫৬ টাকা। আমরা সাধারণ ক্রেতারা কী কিনব, আর কী খাব?’ পটুয়াখালীর নিউমার্কেট বাজারে কথাগুলো বলছিলেন ক্রেতা মো. মোসলেম উদ্দিন মিয়া (৬২)। জানা গেছে, পটুয়াখালীতে এক কেজি চালের দামেও মিলছে না এক হালি মুরগির ডিম। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে ডিমের দামও বেড়েছে। খুচরা বাজারে প্রতি হালি ফার্মের ডিম বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৫৬ টাকায়। এটি সোয়া কেজি চালের দামের সমান। চাল ব্যবসায়ী পরিমল চন্দ্র বলেন, খুচরা বাজারে প্রতি কেজি চাল সর্বনিম্ন ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। সোয়া কেজি চালের দাম ৫৬ টাকা। বাজার থেকে হাঁস ও দেশি মুরগির ডিম উধাও হয়ে গেছে। সোমবার শহরের নিউমার্কেট ও নতুন বাজার এলাকায় ঘুরেও কোনো দোকানে পাওয়া যায়নি হাঁস ও মুরগির ডিম। মানুষের পুষ্টির অন্যতম উৎসটি এখন সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। বাজার সংশ্লিষ্টরা জানান, এক সপ্তাহ আগেও প্রতি হালি ফার্মের মুরগির ডিমের দাম ছিল ৪৫ টাকা। সপ্তাহের ব্যবধানে হালিপ্রতি ১১-১২ টাকা বেড়েছে। একটি ডিমের দাম পড়ছে প্রায় ১৪ টাকা। ডিমের উচ্চমূল্যের কারণে শহরের অলিগলির দোকানে কিংবা ফেরি করে যারা ডিম বিক্রি করতেন, তারা আর বেচছেন না। নতুন বাজার এলাকার ব্যবসায়ী খোকন কুমার দে বলেন, বাজারে ডিমের সংকট চলছে। হাঁস ও দেশি মুরগির ডিম নেই। এ কারণে পাইকারি ব্যবসায়ীরা ফার্মের মুরগির ডিমের দাম বাড়িয়ে দিয়েছেন। তাদের কিছু করার নেই। নিউমার্কেট বাজারের পাইকারি বিক্রেতা শান্তা ট্রেডার্সের মালিক সুভাষ চন্দ্র পাল বলেন, বাজারে ডিমের সংকটের কারণে দাম বেড়েছে। তেমন কোনো মাছও নেই। এতে ডিমের চাহিদা বেড়ে যাওয়ায় সংকট দেখা দিয়েছে। দু’চার দিনের মধ্যে ডিমের বাজার স্বাভাবিক হবে বলে আশা তার। পটুয়াখালী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া বলেন, বাজার তদারকি অব্যাহত আছে। ডিমের বাজারের ঊর্ধ্বমুখী পরিস্থিতি বেশিদিন থাকবে না। দু’এক দিনের মধ্যেই স্বাভাবিক হয়ে যাবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।