এবার ঐশীকে পাওয়া যাচ্ছে ভিন্ন গায়কিতে – দৈনিক গণঅধিকার

এবার ঐশীকে পাওয়া যাচ্ছে ভিন্ন গায়কিতে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুন, ২০২৪ | ১১:০৬
ঈদ উৎসবকে সামনে রেখে লিভিং রুম সেশনে এবার প্রখ্যাত বাউল আবুল সরকারের গান কণ্ঠে তুলেছেন ঐশী। ‘তুমি যাইয়ো না বন্ধু রে’ শিরোনামে গানটির নতুন সংগীতায়োজন করেছেন পাভেল আরিন। বাজিয়েছেন একঝাঁক তরুণ। যে গানের মাধ্যমে ঐশীকে পাওয়া গেছে ভিন্ন গায়কিতে। টাইম জোন নিবেদিত লিভিং রুম সেশনের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হলো বৃহস্পতিবার (১৩ জুন)। লিভিং রুম সেশনে গাওয়ার অভিজ্ঞতা জানালেন ঐশী, ‘পাভেল ভাইয়ের সঙ্গে গান করতে গেলে শুধু কাজই হয় না, ফান হয়, অনেক কিছু শেখাও হয়। লিভিং রুম সেশন-এ গাইতে গিয়ে সত্যিই মনে হয়েছে কোনও লিভিং রুমে বসে আড্ডার ছলেই গানটি করেছি। দারুণ অভিজ্ঞতা।’ তরুণ প্রজন্মের শিল্পীদের মধ্যে সংগীত পরিচালক পাভেল আরিনের অন্যতম প্রিয় শিল্পী ঐশী। এমনটাই জানালেন তিনি। ঐশীকে দিয়ে কোন গানটি গাওয়াবেন এমন চিন্তার জট খুলে দেন সতীর্থ সংগীত পরিচালক জাহিদ নিরব। ‘আমরা পরিকল্পনা করেছিলাম ঐশী সবসময় যেভাবে গান করে সে স্টাইল থেকে বের করে এনে একটু অন্যভাবে তার গায়কি উপস্থাপন করার। আইরিশ ব্লুগ্রাস প্যাটার্নে মিউজিকটা করার চেষ্টা করেছি। আর বাউল আবুল সরকার এমন একজন দার্শনিক ও শিল্পী, তাদের মতো সাধকদের নিয়ে কথা বলার সাহস আমার নেই। গানের কথায় এমন গভীর দর্শন ও জীবনবোধ, গানটি করতে ভালো লাগার মাত্রা অনেকটা বাড়িয়ে দিয়েছে’, বললেন পাভেল আরিন। লিভিং রুম সেশনে এর আগে প্রকাশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সাধক জালাল খাঁ, সতীশচন্দ্র গোঁসাই, শচীন দেব বর্মণ, হাসান মতিউর রহমান ও গীতিকার মোয়াজ্জেম হোসেনের গান। প্রখ্যাত গুণী শিল্পী ও তরুণ শিল্পীদের সমন্বিত এ প্ল্যাটফর্মে প্রকাশিত গানগুলোতে দেখা গেছে মুজিব পরদেশী, কণা, ইমরান, কাজল দেওয়ান, জাহিদ নীরব, ইন্নিমা ও মাশা ইসলামকে। গানগুলোর অডিও প্রোডাকশন করেছে বাটার কমিউনিকেশন। গানগুলোর ভিডিও নির্মাণ করেছেন মারুফ রায়হান। পরিবেশনায় থাকছে মাশরুম এন্টারটেইনমেন্ট। পিআর পার্টনার ইষ্টিশন কমিউনিকেশনস।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।