এবার রাজকে যে বার্তা দিলেন পরীমনি – দৈনিক গণঅধিকার

এবার রাজকে যে বার্তা দিলেন পরীমনি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ আগস্ট, ২০২৩ | ১০:৪১
ঢালিউডের তারকা দম্পতি পরীমনি-শরীফুল রাজের সন্তান রাজ্যর বয়স এক বছর পূর্ণ হবে ১০ আগস্ট। এ দিনটিকে স্মরণীয় করে রাখতে বড় পরিসরে উদযাপন করবেন পরীমনি। রাজধানীর একটি অভিজাত হোটেলে এ আয়োজন করা হবে। এরই মধ্যে সেই প্রস্তুতি সম্পূর্ণ করেছেন পরীমনি। বিষয়টি নিশ্চিত করে পরীমনি বলেন, আমরা প্রতি মাসেই ছেলের জন্মদিন পালন করেছি। কিন্তু বাবুর বয়স এক বছর পূর্ণ হওয়ার অপেক্ষায় ছিলাম। ১০ আগস্ট তা পূর্ণ হচ্ছে। এটি হবে তার সত্যিকারের প্রথম জন্মদিন পালন। অনেক আগে থেকেই এই আয়োজনের প্রস্তুতি চলছে। যেহেতু রাজ্য ছোট, তাই খুব বড় করে প্রথম জন্মদিনের অনুষ্ঠান করছি না। পরিবারের লোকজন ও কিছু শুভাকাঙ্ক্ষী নিয়ে অনুষ্ঠানটি করব। তবে রাজ্য আরও বড় হলে বড় আয়োজন করব। এদিকে ছেলের জন্মদিন যখন ঘনিয়ে আসছে, তখনো দেশের বাইরে বাবা রাজ। তা হলে কি বাবা ছাড়াই রাজ্যর প্রথম জন্মদিনের উদযাপন হতে চলেছে? পরীমনি জানান, রাজ্যর জন্মদিনের সব আয়োজন মা হিসেবে তাকে একাই করতে হচ্ছে। তিনি বলেন, রাজের কোনো খবর নেই। অনেক আগে থেকেই আমি ও রাজ মিলে বাবুর প্রথম জন্মদিন পালনের ব্যাপারে কত পরিকল্পনা করেছিলাম। অথচ জন্মদিন পালনের আগে এসে তাকে আর পেলাম না। শুনেছি অনেক দিন হলো, দেশের বাইরে গেছে। এখনো সে ফেরেনি। অনুষ্ঠানের আর এক সপ্তাহ বাকি। অথচ বাবা হিসেবে রাজ কোনো দায়িত্বই পালন করল না। বিষয়টি দুঃখজনক। রাজ্য বড় হয়ে যখন জানতে পারবে, তার প্রথম জন্মদিনে বাবা পাশে ছিল না, রাজ্যর জন্য এটি কষ্টের হবে, দুঃখের হবে। আক্ষেপ করে পরীমনি বলেন, ছেলের জন্মদিনের আয়োজনের জন্য বাবা হিসেবে একটাবার ফোন করে পরামর্শ দিতে পারত, করল না। দেশের বাইরে যাওয়ার পর আমিই নিজ থেকেই তাকে কয়েকবার ফোন করেছি। কিন্তু সে কোনো কল দেয়নি। শুনেছি তার স্মার্টফোনটি হারিয়ে গেছে। কিন্তু তার আরেকটি ফোনও আছে। সেই নম্বরেও ফোন করেছি, ধরেনি। ফিরতি ফোনও করেনি। আর এখন আমি চাই না, রাজ আমার ছেলের জন্মদিনে আসুক। গত ২০ মে পরীমনিকে রেখে নিজের সব জিনিসপত্র নিয়ে বাসা থেকে বেরিয়ে যান রাজ। এর পর ২৯ মে রাতে রাজের ফেসবুক আইডি থেকে রাজ ও তিন অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হয়। এর পর থেকে দুজনের সম্পর্ক টানাপোড়েন শুরু হয়।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার