এশিয়া কাপের দলই যাবে বিশ্বকাপে, তামিমের জায়গা নিয়ে সমস্যা – দৈনিক গণঅধিকার

এশিয়া কাপের দলই যাবে বিশ্বকাপে, তামিমের জায়গা নিয়ে সমস্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ আগস্ট, ২০২৩ | ৭:৫২
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, আমাদের বিশ্বকাপ স্কোয়াড ও এশিয়া কাপ স্কোয়াড একই হওয়ার কথা। মানে এশিয়া কাপে যারা খেলবে, তারাই বিশ্বকাপে যাবে। তিনি আরও বলেন, একটা জায়গা নিয়ে এখন একটু সমস্যা। যেহেতু আমরা নিশ্চিত নই, তামিম খেলবে কী খেলবে না। মানে ও ফিট হলে তো খেলবেই, তবে ফিট হবে কিনা, হলে কখন হবে, কবে খেলতে পারবে- এই যে একটা অনিশ্চয়তা, এটার জন্য আমাদের এখন বিকল্প ওপেনার রাখতে হবে। বিশ্বকাপে তামিমের সম্ভাব্য বিকল্প তৈরি করে রাখার জন্য এশিয়া কাপে এক-দুইজনকে খেলানো হতে পারে। এমনটি জানিয়ে পাপন বলেন, আমি এটা এখনো জানি না। তবে ব্যক্তিগতভাবে আমি বলতে পারি, আমার মনে হয় এই এশিয়া কাপে ওপেনার আরও চেষ্টা করে দেখা হতে পারে। একজন বা দুজন ওরা দেখতে পারে। বিশ্বকাপের জন্য ট্রায়াল হতে পারে, যদি তামিম না খেলে। আর তামিম খেললে তো কোনো কথা নেই। শুক্রবার গুলশানে নিজের বাসভবনে সংবাদমাধ্যমকে পাপন বলেন, নির্বাচক কমিটির সঙ্গে আমার কথা হয়নি, কখন ওরা দল ঘোষণা করবে। আমার জানা মতে, শনিবার দল ঘোষণা করার কথা। ওদেরও সমস্যা হয়েছে যে, যতক্ষণ পর্যন্ত না জানে অধিনায়ক কে হচ্ছে, তার সঙ্গে কথা না বলে স্কোয়াড দিয়ে দেওয়া, এটাও আবার তাদের জন্য একটা অসুবিধা। বিসিবি সভাপতি আরও বলেন, সাধারণত আমরা যেটা করি, তালিকা তৈরি করে কোচ ও অধিনায়কের কাছে পাঠান নির্বাচকরা। তাদের মতামত নেয়। সবার সঙ্গে আলাপ করে পরে স্কোয়াড ঘোষণা করে। সমস্যা হয়েছে, অধিনায়কের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। কোচও গতকাল এলো মাত্র। আমার ধারণা কালকে দিয়ে দেবে স্কোয়াড।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।