‘এশিয়া কাপে মাহমুদউল্লাহকে রাখা উচিত ছিল’ – দৈনিক গণঅধিকার

‘এশিয়া কাপে মাহমুদউল্লাহকে রাখা উচিত ছিল’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ আগস্ট, ২০২৩ | ৭:৪৭
জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট বলেছেন, মাহমুদউল্লাহ রিয়াদ একজন অভিজ্ঞ ক্রিকেটার। তার পরিবর্তে খেলার মতো পারফরম্যান্স কারো নেই। কাজেই এশিয়া কাপে তাকে রাখা উচিত ছিল। পাইলট বলেন, ‘আমার মনে হয়েছিল দলে মাহমুদউল্লাহ সুযোগ পাওয়া খুব স্বাভাবিক। এরকম একজন সিনিয়র খেলোয়াড়কে... এতদিনের একটা ক্যারিয়ার... তার জায়গায় যদি কেউ অসাধারণ ভালো খেলতেন তাহলে বলতাম মাহমুদউল্লাহ সরে যাওয়া উচিত।’ সাবেক এই উইকেটকিপার ব্যাটসম্যান বলেন, ‘তরুণ দল অবশ্যই ভালো, কিন্তু অভিজ্ঞ ক্রিকেটারও দরকার আছে। মাহমুদউল্লাহর মতো ওইরকম পারফরম্যান্সও কারো নাই। হ্যাঁ, আপনার ভবিষ্যৎ চিন্তা তো অবশ্যই আছে। কিন্তু বিশ্বকাপের পরে ভবিষ্যতের পরিকল্পনা করা যেত। এশিয়া কাপ ও বিশ্বকাপের পরে পরবর্তী বিশ্বকাপের চিন্তাভাবনা করা উচিত।’ ক্রিকেট থেকে অবসরে কোচিং পেশায় জড়িয়ে যাওয়া পাইলট আরও বলেন, ‘আমার মনে হয় একটা বড় ধরনের গ্যাপ আছে। খেলোয়াড়দের তৈরি করা হচ্ছিল মাহমুদউল্লাহকে বিরতি ও বিশ্রাম দিয়ে। যেকোনো কারণে যদি ওই জায়গায় খেলোয়াড়রা মানিয়ে নিতে পারে তাহলে মাহমুদউল্লাহকে এমনিই বাদ দিতে হবে।’ মাহমুদউল্লাহর মতো অভিজ্ঞ খেলোয়াড়কে আরও সম্মান দেওয়া উচিত জানিয়ে পাইলটন বলেন, ‘এতদিন ধরে একজন খেলোয়াড় ক্রিকেট খেলছে। সুযোগ পাবে কি পাবে না এরকম জায়গায় আছে। আমার মনে হয়, তাকে এ বিশ্বকাপে খেলিয়ে অবসরের জন্য ছেড়ে দিতে পারত ও বলতে পারত যে তুমি অবসরে চলে যাও, আমরা তোমাকে সম্মান দিতে চাই। হয়ত একটা ম্যাচ খেলল। এমন হতেই পারে।’

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।