‘ঐশ্বরিয়াকে হেনস্তার কারণে’ ডুবতে বসেছিল সালমানের ক্যারিয়ার, টেনে তুলেন যে পরিচালক – দৈনিক গণঅধিকার

‘ঐশ্বরিয়াকে হেনস্তার কারণে’ ডুবতে বসেছিল সালমানের ক্যারিয়ার, টেনে তুলেন যে পরিচালক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মার্চ, ২০২৩ | ৮:২৭
বলিউডের নামকরা অভিনেতা সালমান খান। আশির দশকের শেষদিকে সিনেমায় হাতেখড়ি হয় তার। এরপর দিন যত গড়িয়েছে তার জনপ্রিয়তাও বেড়েছে। কিন্তু সাফল্যের চূড়ায় থাকতে থাকতেই হঠাৎ ছন্দপতন হয়েছিল ভাইজানের। নানা বিতর্ক ঘিরে ধরলে নায়ক থেকে রাতারাতি ‘খলনায়ক’ বনে যান এই অভিনেতা। বলতে গেলে, ফিল্মি ক্যারিয়ারে খাদের কিনারায় পৌঁছে গিয়েছিলেন সালমান। এ অবস্থায় সালমানের টেনে তুলেন পরিচালক সতীশ কৌশিক। মঙ্গলবার সেই পরিচালক সতীশের মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে সালমান খান ভেঙে পড়েছেন বলে আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে। পরিচালকের শেষযাত্রায় সালমানের আবেগি চেহারা প্রকাশ্যে এসেছে। এরপরই সালমানের কেরিয়ারে সতীশের অবদানের কথা চর্চা শরু হয়েছে। ১৯৮৯ সালে ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবির হাত ধরে বলিউডে নায়ক হিসেবে যাত্রা শুরু হয় সালমানের। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। তবে নব্বইয়ের দশকের শেষের দিকে কেরিয়ারে খানিকটা ভাটার মুখে পড়েছিলেন সালমান। তার কয়েকটি ছবি ফ্লপ হয়। সেই সময় একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়ে বক্স অফিস মাতান শাহরুখ খান। ১৯৮৮ সালে রাজস্থানের জোধপুরে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শ্যুটিং করছিলেন সালমান। ওই ছবির শুটিংয়ের সময় কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ উঠে সালমানের বিরুদ্ধে। যা নিয়ে বিস্তর বিতর্ক হয়। এ বিতর্কের রেশ কাটতে না কাটতেই সালমান খান ও ঐশ্বরিয়া রাইয়ের প্রেমের গুঞ্জন উঠে। সঞ্জয় লীলা ভানসালীর ছবি ‘হাম দিল দে চুকে সানম’ ছবির সময় সালমান ও ঐশ্বরিয়ার প্রেমের গুঞ্জন শুরু। এ সম্পর্ক পরে তিক্ততায় রূপ নেয়। ঐশ্বরিয়াকে হেনস্থার অভিযোগ ওঠে সালমানের বিরুদ্ধে। ওই ঘটনায় সালমানের বিরুদ্ধে থানায় অভিযোগ করে ঐশ্বরিয়ার পরিবার। ২০০২ সালে মার্চ মাসে বিচ্ছেদ হয় এই তারকা জুটির। একের পর এক বিতর্ক, সম্পর্কে ভাঙন— রাতারাতি বলিউড জনপ্রিয়তা কমতে থাকে সালমানের। ওই সময়ই সালমানকে তার আগের সিংহাসন ফিরিয়ে দেন পরিচালক সতীশ কৌশিক। তৈরি হয় ‘তেরে নাম’ ছবি। ২০০৩ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। সালমানের কেরিয়ারে ‘তেরে নাম’ একটা মাইলফলক ছবি। কারণ, এই ছবির হাত ধরেই নায়কোচিত কায়দায় বলিপাড়ায় প্রত্যাবর্তন ঘটেছিল সালমানের। অনেকেই বলে থাকেন, সতীশ কৌশিক যদি সেই সময় সালমানকে ‘তেরে নাম’ ছবিতে না নিতেন, তা হলে হয়তো ডুবেই যেত সালমানের ক্যারিয়ার।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।