কলকাতায় নদীর তলদেশ দিয়ে ছুটল মেট্রোরেল, ভারতে প্রথমবার – দৈনিক গণঅধিকার

কলকাতায় নদীর তলদেশ দিয়ে ছুটল মেট্রোরেল, ভারতে প্রথমবার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ এপ্রিল, ২০২৩ | ১০:২০
ভারতে প্রথমবারের মতো নদীর তলদেশ দিয়ে ছুটল মেট্রোরেল। ১৯৮৪ সালে ভারতের মধ্যে সর্বপ্রথম মেট্রোরেল চলেছিল এই কলকাতা শহরে। এবার দেশের মধ্যে প্রথম পানির তলায় মেট্রো ছুটতে চলেছে সেই কলকাতায়ই। হুগলী নদীর নিচ দিয়ে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে মেট্রো রেল ছুটল। তা পৌঁছালো হুগলি নদীর পশ্চিম পাড়ের শহর হাওড়ায়। আজ বুধবার সকাল ১১.৫৫ মিনিট নাগাদ পরীক্ষামূলকভাবে প্রথম ট্রেন গঙ্গার তলা দিয়ে হাওড়া ময়দান স্টেশনে পৌঁছায়। নদীর তলদেশ দিয়ে মেট্রো চলাচলের যে সুড়ঙ্গ তৈরি হয়েছে, সেই লাইন দিয়েই এই প্রথম মেট্রো ট্রেনের চাকা গড়াল। এসপ্লানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রোর ট্রায়াল রানের জন্য হাওড়া ময়দানেই এই ট্রেন দুটি রাখা হবে। ট্রায়ালের প্রথম দিন মেট্রোর গতি অত্যন্ত কম ছিল। মধ্য কলকাতার ধর্মতলা মেট্রো স্টেশন থেকে ৪ দশমিক ৮ কিলোমিটার দূরত্বে হাওড়া ময়দান স্টেশনে ‘এমআর-৬১২’ রেকটি পৌঁছায়। মেট্রোরেলের জেনারেল ম্যানেজার পি. উদয় কুমার রেড্ডি, অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার এইচ. এন জয়সওয়াল এই রেকে চড়ে হাওড়া ময়দান মেট্রো স্টেশনে এসে নামেন। তার সাথেই ছিলেন ইস্ট-ওয়েস্ট মেট্রোর দায়িত্বপ্রাপ্ত সংস্থা কলকাতা মেট্রোরেল করপোরেশন লিমিটেডের কর্মকর্তারাসহ রেলের অন্য শীর্ষ কর্মকর্তারাও। হাওড়া ময়দান স্টেশনে নেমে সেখানে পূজা দেন রেলের কর্মকর্তারা। কিছুক্ষণ পরই ধর্মতলা থেকে দ্বিতীয় আরেকটি রেক ‘এমআর-৬১৩’ চলে আসে হাওড়া ময়দান স্টেশন পর্যন্ত। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান স্টেশন- আগামী সাত মাস পর্যন্ত এই পথে মেট্রো টায়াল রান চলবে। যদিও ঠিক কবে থেকে নদীর তলা দিয়ে মেট্রো রেল স্থায়ীভাবে চলবে তা নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে মেট্রোরেল সূত্রে খবর অল্প কয়েক দিনের মধ্যেই মেট্রোপথে জুড়তে চলেছে হাওড়া এবং কলকাতা। এই পথ চালু হলে হাওড়া থেকে খুব সহজেই কলকাতায় পৌঁছাতে পারবেন যাত্রীরা। সেক্ষেত্রে ভারতে এই প্রথম নদীর তলা দিয়ে মেট্রো রেল চলাচল করল। এর আগে দেশটির কোনো রাজ্যে নদীপথে মেট্রো যায়নি। বাণিজ্যিকভাবে এই পরিষেবা শুরু হলে হুগলি নদীর তলদেশে ৫২০ মিটার সুড়ঙ্গ পার হতে মেট্রোর সময় লাগবে ৪৫ সেকেন্ড। নদী পার হয়ে ট্রেন পৌঁছাবে হাওড়া ময়দান স্টেশনে। দেশের সবচেয়ে গভীরতম এই মেট্রো স্টেশনটির অবস্থান মাটি থেকে প্রায় ৩৩ মিটার নিচে। অন্যদিকে পানির স্তর থেকে টানেলের দূরত্ব ৩২ মিটার।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর সমাজসেবা কার্যালয়ে ভেরিফিকেশন নিতে ভাতাভোগীদের ভিড় দেশে আসছেন জুবাইদা রহমান; খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি ফতুল্লায় পরকিয়ার জেরে যুবক হত্যা, স্ত্রীসহ ছয়জন গ্রেপ্তার কুমিল্লায় মায়ের সামনে সহকারী কমিশনারের গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা নিহত খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিএনপির দোয়া মাহফিল চুনারুঘাটে ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ কুষ্টিয়া-৪ আসনের গণঅধিকারের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত। বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার, কারাদণ্ড ও জরিমানা কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৫ কুষ্টিয়া পৌর ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সম্মাননা পদক পেলেন এসআই আব্দুল কাদির জিলানী পর্নোগ্রাফি মামলায় কারাগারে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার নজরুল বগুড়ায় ডিএনসির হুঙ্কার, ৯ জনের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল