কারাগারে আইনজীবীদের সাক্ষাৎ পাচ্ছেন না ইমরান খান – দৈনিক গণঅধিকার

কারাগারে আইনজীবীদের সাক্ষাৎ পাচ্ছেন না ইমরান খান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ আগস্ট, ২০২৩ | ১০:২৫
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে কারাগারে তার আইনজীবী দলকে দেখা করতে দেওয়া হচ্ছে না। ইমরান খানের লিগ্যাল টিম এ কথা জানিয়েছে। লিগ্যাল টিমের একজন মুখপাত্র শনিবার রাতে জানান, তার সঙ্গে দেখা করা ও তার ভালোমন্দ জানার অধিকার তাদের রয়েছে। তবে তাদেরকে কারাগারে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এমনকি তাকে খাবার সরবরাহ করতে বা বৈধ কাগজপত্রে স্বাক্ষরের জন্যও সেখানে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। খবর রয়টার্সের। একটি দুর্নীতির মামলায় তাকে তিন বছরের কারাদণ্ড ঘোষণার পর লাহোরের বাসভবন থেকে গ্রেফতার করে কারাগারে নিয়ে যায় পুলিশ। সোমবার তাকে আদালতে হাজির করা হবে কিনা তা স্পষ্ট নয়। জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার পুলিশ যখন ইমরান খানকে গ্রেফতার করতে আসে তখন তিনি দুপুরের খাবার খাচ্ছিলেন। খাবার শেষ করতেও সময় চান তিনি। কিন্তু সময় না দিয়ে খাবার টেবিল থেকেই তাকে নিয়ে ধরে নিয়ে যাওয়া হয়। এ সময় ইমরান খানকে তার বাড়ির পেছনের দরজা দিয়ে বের করে নিয়ে যাওয়া হয়। তবে গ্রেফতারের আগেই নিজ টুইটার একাউন্টে সমর্থক ও দেশবাসীর উদ্দেশে একটি ভিডিও বার্তা দেন ইমরান খান। ওই ভিডিও বার্তায় দেশের জনগণকে বাড়িতে নীরবে বসে না থাকার আহ্বান জানান সাবেক এ প্রধানমন্ত্রী। এদিকে ইমরান খানকে গ্রেফতারের ঘটনাকে পাকিস্তানের ‘অভ্যন্তরীণ বিষয়’ বলে উল্লেখ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। প্রসঙ্গত, ৯ মে এর পর দ্বিতীয়বারের মতো গ্রেফতার হলেন ইমরান খান। ইসলাবামাদের আদালতে তোশাখানা মামলার রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন না তিনি। তার আইনজীবীরাও অনুপস্থিত ছিলেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শোরুমে বিক্রি বৈধ, রাস্তায় চালালে জরিমানা জামায়াতের প্রার্থী হেলাল তালুকদার নিজেই সরালেন পোস্টার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: ড. ইউনূস যে ৬ রুটে বাড়ছে ট্রেনের ভাড়া পুলিশে বড় রদবদল বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির অনির্দিষ্টকালের জন্য ঢাকা কলেজের বাস চলাচল বন্ধ জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন সিদ্ধিরগঞ্জে ১০ হাজার ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার দেশে শান্তি-শৃঙ্খলা নেই : মোমিন মেহেদী জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়বে ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে শোকজ ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ অস্ত্র সমর্পণের জন্য নতুন শর্ত ফিলিস্তিনি যোদ্ধাদের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি চায়ের দোকানে বিমান হামলা, নিহত ১৮ কুয়াশা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস ফতুল্লায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে নারীসহ তিনজন গণপিটুনির পর গ্রেপ্তার জেলা ছাড়ানোর আগেই ধরা: বাসে ফেনসিডিল বহনকালে নারী গ্রেফতার