নিউজ ডেক্স
আরও খবর
নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।
পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক
সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে
আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার
অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি
মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু
আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫
কাল ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফি
বিশ্বকাপের দিনক্ষণ গণনা শুরু হয়নি এখনো। তবে দেখতে দেখতে এগিয়ে আসছে বিশ্বকাপ ক্রিকেটের জমজমাট আসর। ক্যালেন্ডারের পাতা উলটে হিসাব করলে বিশ্বকাপ ক্রিকেট শুরুর আর বাকি মাত্র ৫৯ দিন।
চারদিকে সাজ সাজ রব। কমবেশি সব দলই বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের তৈরির কাজে ব্যস্ত। যদিও পাঁচ প্রতিযোগী দল— ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলংকা ও আফগানিস্তান বিশ্বকাপ শুরুর পাঁচ সপ্তাহ আগে চলতি মাসের একদম শেষ দিক থেকে পাকিস্তান আর শ্রীলংকায় মহাদেশীয় ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামবে। টিম বাংলাদেশের এশিয়া কাপ প্রস্তুতি শুরু আগামী ৮ আগস্ট থেকে।
এই যখন অবস্থা, তখন ঢাকায় আসছে বিশ্বকাপ ক্রিকেট ট্রফি। সব কিছু ঠিক থাকলে আগামীকাল সোমবার রাজধানীতে এসে পৌঁছাবে বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি।
রাজধানী ঢাকার তিন জায়গায় এ ট্রফি প্রদর্শন হবে। এর মধ্যে ৭ আগস্ট মাওয়া মাল্টিপারপাস ব্রিজে (পদ্মা সেতু) হবে অফিসিয়াল ফটোশুট। এর পর ৮ আগস্ট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ট্রফি প্রদর্শন করা হবে। ওইদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে এ প্রদর্শনী।
জাতীয় দল, নারী জাতীয় দল, বর্তমান ও সাবেক জাতীয় ক্রিকেটার, ক্রিকেট কর্মকর্তা, সংগঠক ও মিডিয়াকর্মীরা এ বিশ্বকাপ ট্রফি প্রদর্শনীতে উপস্থিত থাকবেন।
সর্বসাধারণের জন্য বিশ্বকাপ ক্রিকেট ট্রফি দেখার সুযোগ মিলবে আগামী ৯ আগস্ট বুধবার। পান্থপথের বসুন্ধরা সিটি শপিংমলে এ প্রদর্শন হবে। বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বসুন্ধরা শপিংমলে বিশ্বকাপ ট্রফি সর্বসাধারণের জন্য প্রদর্শন করা হবে।



দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।