কিশোরীকে পাচারের পর হত্যা – দৈনিক গণঅধিকার

সেলিব্রেটি বানানোর প্রলোভন

কিশোরীকে পাচারের পর হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ | ৮:৩৬
কিশোরী টুম্পা হত্যাকাণ্ডে নারীসহ তিনজনকে গ্রেফতার করেছেন র‌্যাব সদস্যর। টিকটকে সেলিব্রেটি বানানোর প্রলোভন দেখিয়ে তাকে ভারতে পাচারের পর হত্যার কথা স্বীকার করেছেন গ্রেফতাররা। শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-৬ খুলনার সিও লে. কর্নেল মোস্তাক আহমেদ এসব তথ্য জানান। ফাঁদে পা দিয়ে ২০২১ সালে টুম্পা খুলনায় কুলসুমের বাড়ি যায়। পরে বেনাপোল সীমান্ত দিয়ে তাকে ভারতে পাচার করা হয়। র‌্যাব কর্মকর্তা আরও বলেন, টুম্পাকে ভারতে একটি বাসায় আটকে রেখে বিভিন্ন অনৈতিক কাজ করানো হতো। পাশাপাশি তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। অত্যাচার সহ্য করতে না পেরে টুম্পা দেশে আসার চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে নবাব ও বৃষ্টির নির্দেশে ২৬ জানুয়ারি আলী হোসেন টুম্পাকে হত্যা করে। এরপর ভারতে টুম্পার মরদেহ উদ্ধার হলে গুজরাট পুলিশ ফোন করে টুম্পার বাবাকে জানায় যে, তার মেয়েকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মেয়েটির বাবা র‌্যাবের কাছে অভিযোগ দেয়। লে. কমান্ডার এম নাজিউর রহমান বলেন, র‌্যাব তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অভিযুক্তদের অবস্থান নিশ্চিত হয়। শুক্রবার অভিযান চালিয়ে হত্যাকারী আলী হোসেন এবং পাচারকারী কুলসুম বেগম ও তার ছেলে আল-আমিনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে টুম্পাকে পাচার ও হত্যার কথা স্বীকার করেন তারা। টুম্পা পাচারের ঘটনায় ঢাকার ডেমরা থানায় মামলা হওয়ায় গ্রেফতারদেরও সেখানে সোপর্দ করা হয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন