কোপার আগেই বিদ্ধংসী মেসি – দৈনিক গণঅধিকার

কোপার আগেই বিদ্ধংসী মেসি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুন, ২০২৪ | ১১:০২
কয়েকদিন আগের কথা। ইএসপিএনকে লিওনেল মেসি বলেছেন, এখন অবসর চিন্তা মোটেও মাথায় নেই। কিন্তু ফুটবলটা খুব করে উপভোগ করছেন। কোপা আমেরিকা শুরুর আগে সেই ঝলকটাই দেখিয়েছেন তিনি। প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচে আর্জেন্টিনা গুয়াতেমালাকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে। সেখানে জোড়া গোল করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। আর্জেন্টিনার দাপুটে জয়ের বিপরীতে শুরুতে অবিশ্বাস্যভাবে লিড পেয়ে যায় গুয়াতেমালা। তার জন্য আর্জেন্টিনার রক্ষণের ভুল দায়ী। ৪ মিনিটে ফ্রি কিক থেকে শট নেন গুয়াতেমালার ওস্কার সানতিস। আর্জেন্টাইন গোলকিপার সেটি রুখে দিতে পেরেছিলেন। কিন্তু লিসান্দ্রো মার্টিনেজ বল ক্লিয়ার করতে গিয়ে বল পাঠান নিজেদের জালে! আত্মঘাতী গোল হজমের পর কাতার বিশ্বকাপ জয়ীদের অবশ্য ম্যাচে ফিরতে সময় লাগেনি। তার জন্য গুয়াতেমালা গোলকিপার নিকোলান হেগেনকে কৃতিত্ব দিতে হবে। সতীর্থের সঙ্গে বল দেওয়া নেওয়া করতে গিয়ে ভুলে আনমার্কড মেসির পায়ে বল ঠেলে দেন হেগেন। সেই বলটি মুহূর্তেই জালে পাঠান ৮বারের ব্যালন ডি অর জয়ী। যা ছিল তার ১০৭তম আন্তর্জাতিক গোল। তার পর অবশ্য চাপ তৈরি করতে পেরেছিল গুয়াতেমালা। যার ফলে ব্যবধান বাড়তে সময় লাগছিল। ৩৯ মিনিটে পেনাল্টি থেকে স্কোর ২-১ হয়েছে। স্পট কিকের জন্য মেসি নির্বাচিত ছিলেন। তার জায়গায় সেটা নিয়েছেন লাউতারো মার্টিনেজ। দলীয় নৈপুণ্যে আর্জেন্টিনার তৃতীয় গোল আসে ৬৬ মিনিটে। মেসির টাচ থেকে ক্লোজ রেঞ্জ ফিনিশিংয়ে জাল কাঁপান মার্টিনেজ। ৭৭ মিনিটে ম্যাচের শেষ ও নিজের জোড়া গোলটি করেছেন মেসি। অ্যাঙ্গেল ডি মারিয়ার থ্রু বল ধেরে গোলকিপারকে বোকা বানাতে হালকা উঁচিয়ে শট নিয়েছেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শোরুমে বিক্রি বৈধ, রাস্তায় চালালে জরিমানা জামায়াতের প্রার্থী হেলাল তালুকদার নিজেই সরালেন পোস্টার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: ড. ইউনূস যে ৬ রুটে বাড়ছে ট্রেনের ভাড়া পুলিশে বড় রদবদল বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির অনির্দিষ্টকালের জন্য ঢাকা কলেজের বাস চলাচল বন্ধ জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন সিদ্ধিরগঞ্জে ১০ হাজার ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার দেশে শান্তি-শৃঙ্খলা নেই : মোমিন মেহেদী জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়বে ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে শোকজ ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ অস্ত্র সমর্পণের জন্য নতুন শর্ত ফিলিস্তিনি যোদ্ধাদের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি চায়ের দোকানে বিমান হামলা, নিহত ১৮ কুয়াশা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস ফতুল্লায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে নারীসহ তিনজন গণপিটুনির পর গ্রেপ্তার জেলা ছাড়ানোর আগেই ধরা: বাসে ফেনসিডিল বহনকালে নারী গ্রেফতার