‘ক্রিকেটে এটা হতেই পারে’ : হারের পর শান্ত – দৈনিক গণঅধিকার

‘ক্রিকেটে এটা হতেই পারে’ : হারের পর শান্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জুন, ২০২৪ | ৮:৪৩
তীরে এসে তরি ডোবাটা যেন বাংলাদেশ ক্রিকেট দলের রক্তে মিশে গেছে। আগের ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে শেষ দিকে মাহমুদউল্লাহ জেতাতে পারলেও এদিন আর পারেননি এই ব্যাটার। বাংলাদেশও হেরে যায় ৪ রানে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১৪ রানের লক্ষ্যে নেমেও শেষ দিকে ব্যাটারদের ব্যর্থতায় পারেনি বাংলাদেশ। শেষ দিকে ব্যাটারদের নার্ভাস হওয়াকেই দুষছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচ শেষে সাক্ষাৎকারে টাইগার অধিনায়ক শান্ত বলেন, ‘আমরা কিছুটা নার্ভাস ছিলাম কিন্তু আত্মবিশ্বাসও ছিল। ভেবেছিলাম যে হয়ে (চেজ) যাবে, কিন্তু দুর্ভাগ্যবশত তা হয়নি। (তানজিম হাসান সাকিব) গত কয়েকদিন কঠোর পরিশ্রম করেছে, আমরা নতুন বলে উইকেট চাই। সে আজ যা সে করে দেখালো, অসাধারণ।’ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে জয় পাওয়া উচিৎ ছিল বলেও মনে করেন শান্ত, ‘এই ম্যাচটা আমাদের জেতা উচিৎ ছিল, শেষ দুই ওভার তারা সত্যিই ভালো বোলিং করেছে। ক্রিকেটে এটা হতেই পারে। (রিশাদ) সে খুব ভালো বল করেছে, সে খুব কঠোর অনুশীলন করেছে। আশা করি সে এমনটা চালিয়ে যাবে। সব সমর্থকদের ধন্যবাদ, আশা করি তারা ওয়েস্ট ইন্ডিজেও আসবে।’ এই ম্যাচ জিতলে সুপার এইটে ওঠার দৌড়ে এগিয়ে যেত বাংলাদেশ। এখন তাদের পরবর্তী দুটি ম্যাচে জয়ের লক্ষ্যে নামতে হবে। আজকের ম্যাচ দিয়ে যুক্তরাষ্ট্র অধ্যায় শেষ হলো টাইগারদের, বাকি দুই ম্যাচে শান্তরা নেদারল্যান্ডস ও নেপালের মোকাবিলা করবে ওয়েস্ট ইন্ডিজের কিংসটন ওভালে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা টানা তিন জয়ে সুপার এইট নিশ্চিত করে ফেলেছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন