ক্লাস বর্জন করে ভিসি অফিসের সামনে বুয়েট শিক্ষার্থীদের অবস্থান – দৈনিক গণঅধিকার

ক্লাস বর্জন করে ভিসি অফিসের সামনে বুয়েট শিক্ষার্থীদের অবস্থান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ আগস্ট, ২০২৩ | ৫:০৮
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যার সংশ্লিষ্টতার অভিযোগে বুয়েট থেকে বহিষ্কৃত শিক্ষার্থী আশিকুল ইসলাম বিটু ক্লাসে অংশ নেওয়ার প্রতিবাদে ও তার আজীবন বহিষ্কারের দাবিতে বুধবার ক্লাস বর্জন করেছে বুয়েট শিক্ষার্থীরা। এসময় ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা বুয়েট ভিসি অফিসের সামনে অবস্থান নেন। বুধবার সকাল দশটা থেকে বুয়েট শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হতে থাক। বেলা পৌনে এগারোটার দিকে শিক্ষার্থীরা বুয়েট ভিসি অফিসের সামনে অবস্থান নেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীদের বুয়েট প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিতে দেখা যায়। এসময় শিক্ষার্থীরা ছাত্ররাজনীতির ঠিকানা,এ বুয়েটে হবে না, 'হত্যাকারীর ঠিকানা , এ বুয়েটে হবে না' , 'আবারার ফাহাদের রক্ত, বৃথা যেতো দেবো না' , 'বিটু আবার ক্লাসে গেলে, ক্লাসে ফিরো যাবো না' ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা। এছাড়া শিক্ষার্থীদের হাতে 'No campus sharing with murderer', No place for murderer in Buet , আশিকুল ইসলাম বিটুর আজীবন বহিষ্কার চাই সহ বিভিন্ন দাবিসংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। উল্লেখ্য , বুয়েট কেমিকৌশল বিভাগের ২০১৬-১৭ শিক্ষার্থীদের কেমিকৌশল বিভাগের শিক্ষার্থী ছিলেম আশিকুল ইসলাম বিটু। ২০১৯ সালে আবরার ফাহাদ হত্যার প্রায় দেড়মাস পরে ২৬ জনকে আজীবন বহিষ্কার করে নোটিশ দেয় বুয়েট কর্তৃপক্ষ। সে নোটিশে কেমিকৌশল বিভাগের শিক্ষার্থী বিটুর নামও ছিলো। কিন্তু হঠাৎ করেই গত রোববার তাকে পুনরায় কেমিকৌশল এর ১৯তম ব্যাচের সঙ্গে ক্লাসে দেখা যায়। এর আগেও সে ২০২১ সালে মে মাসে আদালত থেকে স্থগিতাদেশ এনে বিভাগের মাধ্যমে ক্লাসে ফেরার চেষ্টা করে। কিন্তু তখনও শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে ক্লাসে ফিরতে পারেনি আশিকুল ইসলাম বিট।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর সমাজসেবা কার্যালয়ে ভেরিফিকেশন নিতে ভাতাভোগীদের ভিড় দেশে আসছেন জুবাইদা রহমান; খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি ফতুল্লায় পরকিয়ার জেরে যুবক হত্যা, স্ত্রীসহ ছয়জন গ্রেপ্তার কুমিল্লায় মায়ের সামনে সহকারী কমিশনারের গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা নিহত খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিএনপির দোয়া মাহফিল চুনারুঘাটে ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ কুষ্টিয়া-৪ আসনের গণঅধিকারের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত। বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার, কারাদণ্ড ও জরিমানা কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৫ কুষ্টিয়া পৌর ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সম্মাননা পদক পেলেন এসআই আব্দুল কাদির জিলানী পর্নোগ্রাফি মামলায় কারাগারে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার নজরুল বগুড়ায় ডিএনসির হুঙ্কার, ৯ জনের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল