খোঁজ নেন না সন্তানরা, মনের দু:খে কোটি টাকার সম্পত্তি সরকারকে দিলেন বৃদ্ধ! – দৈনিক গণঅধিকার

খোঁজ নেন না সন্তানরা, মনের দু:খে কোটি টাকার সম্পত্তি সরকারকে দিলেন বৃদ্ধ!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ মার্চ, ২০২৩ | ৮:১৩
ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মুজাফফরনগরের বাসিন্দা নাথু সিং। তার বয়স ৮৫ বছর। স্ত্রী মারা যাওয়ার পর শেষ বয়সে একাকী জীবন পার করছেন তিনি। এক ছেলে ও চার মেয়ের মধ্যে কেউ তার খোঁজ নেন না। তাদের এমন আচরণে নিজের দেড় কোটি রুপির সম্পত্তি সরকারকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এখন তার অবস্থান বৃদ্ধাশ্রমে। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে- নাথু সিংকে সন্তানরা দেখভাল করেন না। বাড়ি এবং জমিসহ দেড় কোটি রুপির মালিক তিনি। এই দু:খে তিনি তার দেড় কোটি রুপির সম্পত্তি উত্তরপ্রদেশের সরকারকে উইল করে দিয়েছেন। নাথু সিং তার দেহ একটি মেডিকেল কলেজে দান করে দিয়েছেন। তিনি এটাও বলেছেন ছেলে এবং চার মেয়ে যেন তার শেষকৃত্যে অংশ না নেয়। তার ছেলে স্কুলশিক্ষক হিসেবে ওই রাজ্যের সাহারানপুরে কাজ করেন। চার মেয়ে সবাই বিবাহিত। স্ত্রীর মৃত্যুর পর থেকে তিনি আর বিয়েও করেননি। প্রায় সাত মাস আগে তিনি তার গ্রামে একটি বৃদ্ধাশ্রমে চলে যান। ৮৫ বছর বয়সী ওই বৃদ্ধ বলেন, ছেলে-মেয়ে থাকা সত্ত্বেও কেউ তার সঙ্গে দেখা করতে আসে না। এতে তার মনে অনেক কষ্ট। তাই তিনি রাজ্য সরকারের কাছে তার জমি উইল করে দিয়েছেন। তার মৃত্যুর পর উইল করা জমিতে একটি হাসপাতাল বা একটি স্কুল তৈরি করার কথা বলেন তিনি। টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই বয়সে ছেলে এবং পুত্রবধূর সঙ্গে আমার থাকার কথা ছিল; কিন্তু তারা আমার সঙ্গে ভালো আচরণ করেনি। তাই আমি সম্পত্তি হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছি।’ উইলে আরও বলা হয়েছে- গবেষণা এবং একাডেমিক কাজে ব্যবহারের জন্য তার শরীর দান করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ খবর জানার পর তার পরিবারের সদস্যরা এখনো এগিয়ে আসেননি। বৃদ্ধাশ্রমের ব্যবস্থাপক রেখা সিং বলেন, প্রায় ছয় মাস আগে নাথু সিং বৃদ্ধাশ্রমে বসবাস শুরু করার পর তার পরিবারের কেউ তাকে দেখতে আসেনি। সিং বলেছিলেন পরিবারের সদস্যদের এমন আচরণে তিনি খুব বিরক্ত। তাই তার সম্পত্তি রাজ্যের কাছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে- এলাকার সাবরেজিস্ট্রার বলেছেন নাথু সিংয়ের হলফনামা পেয়েছেন। তার মৃত্যুর পর এটি কার্যকর হবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।