গাজীপুরে ইফতার বিক্রি করছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি – দৈনিক গণঅধিকার

গাজীপুরে ইফতার বিক্রি করছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ মার্চ, ২০২৩ | ৯:৪৪
গাজীপুরে ইফতার বিক্রি করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। শুক্রবার (২৪ মার্চ) রমজানের প্রথম দিন বিকেলে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে তেলিপাড়া এলাকায় নিজের মালিকানাধীন “ফারিশতা” নামের রেস্টুরেন্টের ইফতার বিক্রিসহ যাবতীয় বিষয়ে খেঁাজ খবর নেন। এসময় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ করে ফারিশতা রেস্টুরেন্টের ইফতার আয়োজন সবার জন্য তুলে ধরেন। স্বামী বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা রকিব সরকার তাঁর সাথেই ছিলেন। ফেসবুক লাইভে রকিব সরকার সকলকে ফারিশতা’র তৈরি ইফতার আয়োজনে অংশ নেয়ার জন্য আমন্ত্রণ জানান। ফারিশতা’র ব্যবস্থাপক তানিম আহমেদ জানান, সারাদিন রোজা রেখে ইফতার তৈরি করে আমরা মানে ফারিশতার স্টাফরা অনেকটাই ক্লান্ত ছিলাম, তবুও সবাই ইফতার তৈরিতে ব্যস্ত সময় পার করছিল। হঠাৎ ম্যাডাম (মাহিয়া মাহি) এসে আমাদের সাথে যুক্ত হলেন, সবার সাথে হাসিমুখে কথা বললেন, বিভিন্ন পরামর্শ ও দিক নির্দেশনা দিলেন। এতে সবার দেহে ক্লান্তির ছাপ থাকলেও ম্যাডামের উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে। তিনি আরও জানান, খাবারের গুণগণ মান ঠিক রেখে স্বল্প দাম নির্ধারণ করেন বিভিন্ন ধরনের ত্রিশ রকমের অধিক ইফতার সামগ্রী নিয়ে সাজানো হয়েছে ফারিশতার ইফতার। ফারিশতার ইফতার বিক্রি প্রথম দিনেই ব্যাপক সাড়া ফেলেছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন