গ্যাসের সন্ধান পেল ইরান – দৈনিক গণঅধিকার

গ্যাসের সন্ধান পেল ইরান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মার্চ, ২০২৩ | ৫:১৯
ইরান নতুন করে একটি গ্যাসক্ষেত্রে ২০০ ট্রিলিয়ন কিউবিক ফিট প্রাকৃতিক গ্যাসের মজুত পাওয়ার দাবি করেছে। ইরানের রাষ্ট্রনিয়ন্ত্রিত তেল কোম্পানি এনআইওসির এক্সপ্লোরেশন অপারেশন্স বিভাগের প্রধান মেহদি ফাকুর এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ইরানের দক্ষিণ উপকূলীয় ওমান সাগরে নতুন করে আবিষ্কৃত একটি গ্যাসক্ষেত্রে আনুমানিক ২০০ ট্রিলিয়ন কিউবিক ফিট প্রাকৃতিক গ্যাসের মজুত পাওয়া গেছে। তবে গ্যাসক্ষেত্রটি সম্পর্কে বিস্তারিত তথ্য আগামী মাসে প্রকাশ করবে তাদের কোম্পানি। ইরানের আধাসরকারি বার্তা সংস্থা ইরনা ফাকুরের বরাত দিয়ে জানিয়েছে, বর্তমানে একটি অনুসন্ধানকারী জাহাজ ওমান সাগরে আবিষ্কৃত গ্যাসক্ষেত্রটির সর্বশেষ তথ্য সংগ্রহ করছে। এ সংক্রান্ত জরিপ শেষ এপ্রিলে। এর পর গ্যাসের প্রকৃত মজুত কত এবং ভবিষ্যতে কী পরিমাণ বাড়তে পারে সে সম্পর্কে জানানো সম্ভব হবে। প্রসঙ্গত, প্রাকৃতিক গ্যাসের মজুতের দিক দিয়ে রাশিয়ার পরই রয়েছে ইরান। তবে গ্যাস উত্তোলনের দিক দিয়ে ইরানের আগে রয়েছে যুক্তরাষ্ট্র। এ ক্ষেত্রে তৃতীয় অবস্থানে রয়েছে ইরান। পরবর্তী অন্তত ২০০ বছরের চাহিদার কথা বিবেচনায় রেখে মজুতের তুলনায় উত্তোলনের মাত্রা কম রেখেছে তেহরান। কিন্তু তার পরও প্রতিদিন ইরান দৈনিক ১০০ কোটি ঘনমিটার গ্যাস উত্তোলন করে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর সমাজসেবা কার্যালয়ে ভেরিফিকেশন নিতে ভাতাভোগীদের ভিড় দেশে আসছেন জুবাইদা রহমান; খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি ফতুল্লায় পরকিয়ার জেরে যুবক হত্যা, স্ত্রীসহ ছয়জন গ্রেপ্তার কুমিল্লায় মায়ের সামনে সহকারী কমিশনারের গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা নিহত খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিএনপির দোয়া মাহফিল চুনারুঘাটে ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ কুষ্টিয়া-৪ আসনের গণঅধিকারের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত। বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার, কারাদণ্ড ও জরিমানা কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৫ কুষ্টিয়া পৌর ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সম্মাননা পদক পেলেন এসআই আব্দুল কাদির জিলানী পর্নোগ্রাফি মামলায় কারাগারে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার নজরুল বগুড়ায় ডিএনসির হুঙ্কার, ৯ জনের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল