গ্রেফতারের আগে যা বলে গেলেন ইমরান খান – দৈনিক গণঅধিকার

গ্রেফতারের আগে যা বলে গেলেন ইমরান খান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৩ | ৮:২১
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে একটি দুর্নীতির মামলায় তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শনিবার আদালতে এ রায় ঘোষণার পর ইমরান খানকে তার লাহোরের বাসভবন থেকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়ে দেয় পুলিশ। তবে গ্রেফতারের আগেই নিজ সমর্থক ও দেশবাসীর উদ্দেশে একটি ভিডিও বার্তা দেন ইমরান খান। ওই ভিডিও বার্তায় দেশের জনগণকে বাড়িতে নীরবে বসে না থাকার আহ্বান জানান সাবেক প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমি আমার নয়, তুমি এবং তোমার সন্তানদের জন্য লড়াই করছি। আমি তোমারদের অনুরোধ করছি, ন্যায়ের জন্য লড়াইয়ে তোমরা শামিল হও।’ নিজের টুইটার একাউন্ট থেকে পোস্ট করা ওই ভিডিও বার্তার বিষয়ে ইমরান কয়েক লাইন ভূমিকাও লিখেছেন। এতে তিনি জানান, তাকে যে গ্রেফতার করা হবে—তা আগে থেকেই ধারণা করা হচ্ছিল। তিনি লিখেছেন, ‘আমি গ্রেফতার হওয়ার আগ মুহূর্তে এই ভিডিওটি ধারণ করছি।’ গ্রেফতারের বিষয়টিকে লন্ডনের পরিকল্পনার একটি পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেন ইমরান এবং সমর্থকদের শান্তিপূর্ণ, অবিচল ও শক্ত থাকার আহ্বান জানান তিনি। একটি টুইট বার্তায় পিটিআইয়ের পাঞ্জাব শাখার নেতা–কর্মীরা দলীয় প্রধানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। ইমরান খানকে কোট লাখপাত কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে বলেও জানানো হয় ওই টুইটে। ৯ মে এর পর দ্বিতীয়বারের মতো গ্রেফতার হলেন ইমরান খান। ইসলাবামাদের আদালতে তোশাখানা মামলার রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন না তিনি। তার আইনজীবীরাও অনুপস্থিত ছিলেন। ওই মামলায় ইমরানের তিন বছরের কারাদণ্ডের পাশাপাশি ১ লাখ পাকিস্তানি রুপি জরিমানাও করা হয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন