চবি ছাত্রলীগের কমিটি বিলুপ্তির দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা – দৈনিক গণঅধিকার

চবি ছাত্রলীগের কমিটি বিলুপ্তির দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ আগস্ট, ২০২৩ | ৫:০৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন কমিটির দাবিতে মূল ফটকে তালা দিয়েছে ছাত্রলীগের একাংশ। বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন বিজয় ও ভিএক্স গ্রুপের নেতাকর্মীরা। শাখা ছাত্রলীগের সাংগঠনিক গতিশীলতা ও নতুন কমিটির দাবিতে মূল ফটকে তালা দিয়ে অনির্দিষ্টকালের জন্য এ অবরোধ ডাক দিয়েছেন তারা। এসময় নেতাকর্মীদের ছাত্রলীগ মুক্তি পাক, অবৈধ কমিটি নিপাত যাক স্লোগানে মুখরিত হয় স্মরণ চত্বর।তারা অবিলম্বে এই অবৈধ কমিটি ভেঙে নতুন কমিটির দাবি জানান। জানা যায়, আগামীকাল ১৮ আগস্ট কেন্দ্রীয় ছাত্রলীগ কমিটির বর্ধিত সভা রয়েছে। উক্ত সভায় কেন্দ্রীয় ছাত্রলীগের দৃষ্টিগোচরে আসতে এ অবরোধ। এবিষয়ে শাখা ছাত্রলীগের সহসভাপতি প্রদীপ চক্রবর্তী দুর্জয় বলেন, শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল এই ক্যাম্পাসে বিতর্কিত।ছাত্রলীগের নেতাকর্মীরা এই ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছে। তার কমিটি অবৈধ। এই অবৈধ ও মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবি জানাচ্ছি। শাখা ছাত্রলীগের সহসভাপতি রাকিবুল হাসান দিনার বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নিকট অনুরোধ থাকবে দ্রুত সময়ের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ জরাজীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন নেতৃত্ব উপহার দিবেন। নতুন নেতৃত্ব আসলে নেতা কর্মীরা উজ্জীবিত হবে, সাংগঠনিক গতিশীলতা বাড়বে। এভাবে চলতে থাকলে একদিন হয়তো দেখতে হবে শিবিরও ক্যাম্পাসে মিছিল দিচ্ছে। এ ব্যাপারে জানতে প্রক্টর ড. নুরুল আজিম সিকদারকে কয়েকবার কল করা হলে তিনি রিসিভ করেননি। বিজয় গ্রুপ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং ভিএক্স গ্রুপ নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত। উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ জুলাই ২ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। সভাপতি করা হয়েছে মো. রেজাউল হক রুবেল এবং সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন টিপুকে। ৩ বছর অতিবাহিত হওয়ার পর গত ২০২২ সালের ৩১ জুলাই কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ৩৭৬ সদস্যের এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন