চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের শীর্ষ রান সংগ্রাহক হবে কোহলি: স্মিথ – দৈনিক গণঅধিকার

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের শীর্ষ রান সংগ্রাহক হবে কোহলি: স্মিথ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুন, ২০২৪ | ৮:৩৭
ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ শুরু হচ্ছে বুধবার (৫ জুন) থেকে। নিউ ইয়র্কের নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। বিশ্বমঞ্চে নামার আগে ভারত বাংলাদেশের বিপক্ষে ওয়ার্মআপ খেললেও তাদের তারকা ব্যাটার বিরাট কোহলি ছিলেন না। মঙ্গলবার নেটে অনুশীলন করেছেন একাগ্রচিত্তে। ডানহাতি ব্যাটার এই টুর্নামেন্ট শেষে রান সংগ্রাহকের তালিকায় সবার উপরে থাকবেন, মনেপ্রাণে বিশ্বাস করেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ। কোহলি ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও রেকর্ড রান করেছিলেন। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি রানের তালিকায় এক নম্বরে তিনি। এবারও তার ব্যাটে রানের ফোয়ারা থাকবে মনে করেন স্মিথ। চলতি বিশ্বকাপে ধারাভাষ্যকারের দায়িত্বে আছেন অস্ট্রেলিয়ান ব্যাটার। কোহলিকে শীর্ষে দেখার পেছনে তার যুক্তি, সদ্য শেষ হওয়া আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১৫ ম্যাচে ৭৪১ রান করে শীর্ষ ব্যাটারের পুরস্কার পেয়েছেন ডানহাতি ব্যাটার। এই দুর্দান্ত ফর্ম বিশ্বকাপেও বজায় থাকবে মনে করেন স্মিথ। আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে স্মিথ বলেছেন, ‘এই টুর্নামেন্টে আমার শীর্ষ রান সংগ্রাহক হতে যাচ্ছে বিরাট কোহলি। আইপিএলে দারুণ খেলে অংশ নিচ্ছে সে। দারুণ ফর্ম নিয়ে আসছে সে। আমি মনে করি সে হতে যাচ্ছে শীর্ষ রান সংগ্রাহক।’ দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথও কোহলির পক্ষে রায় দিলেন। তবে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার প্রতিদ্বন্দ্বিতা করবেন মনে করেন তিনি, ‘আমার মতে শীর্ষ রান সংগ্রাহক হবে বিরাট কোহলি কিংবা জস বাটলার।’ টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলি ২৭ ম্যাচ কেলে ১১৪১ রান করেছেন। ভারতীয় ব্যাটারের গড় ৮১.৫০ এবং ১৪ ফিফটি রয়েছে। স্ট্রাইক রেট ১৩১ এর বেশি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন