চার থেকে পাঁচগুণ বেতন বাড়ছে বাবর আজমদের – দৈনিক গণঅধিকার

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৫ আগস্ট, ২০২৩
সময়ঃ ৫:৫৮ অপরাহ্ণ

চার থেকে পাঁচগুণ বেতন বাড়ছে বাবর আজমদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৩ | ৫:৫৮
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান নাজাম শেঠির নেতৃত্বাধীন কমিটি বাবর আজমদের বেতন বৃদ্ধির আশ্বাস দিয়েছিলেন। নাজাম শেঠির পরিবর্তে পিসিবির নতুন চেয়ারম্যান হয়েছেন জাকা আশরাফ। জাতীয় দলের সিনিয়র ক্রিকেটাররা তার কাছে বেতন বৃদ্ধির আবেন করেছেন। তাদের আবেদনের প্রেক্ষিতে চার থেকে পাঁচগুণ বেতন বাড়তে পারে বাবর আজমদের। শুধু বেতন বৃদ্ধিই নয়, ক্রিকেটারদের বিমা সুবিধা, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অংশগ্রহণের নিয়ম পরিবর্তন এবং লভ্যাংশ বণ্টনের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত করা, ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এনওসি না পেলে তার ক্ষতিপূরণও দাবি ছিল বাবর আজমদের। সম্প্রতি ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে বাবর আজমদের বেতন বৃদ্ধির আশ্বাস দিয়েছেন পিসিবির পরিচালনা কমিটির চেয়ারম্যান জাকা আশরাফ। পাকিস্তানের সাবেক তিন অধিনায়ক মিসবাহ-উল-হক, ইনজামাম-উল-হক ও মোহাম্মদ হাফিজকে নিয়ে গড়া ক্রিকেট টেকনিক্যাল কমিটি ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির পুরো বিষয়টি দেখছেন। মিসবাহর নেতৃত্বে এই কমিটি ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ রাখছে। তাই চুক্তি হওয়া নিয়ে আশাবাদী পিসিবি। নতুন চুক্তিতে অধিনায়ক বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদিসহ তিন ফরম্যাটের শীর্ষ ক্রিকেটারদের প্রত্যেককে মাসিক ৪৫ লাখ রুপি বেতনে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এর আগে লাল বলের খেলোয়াড়রা প্রতি মাসে ১১ লাখ রুপি এবং সাদা বলের খেলোয়াড়রা সাড়ে ৯ লাখ রুপি পেতেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।