চুরির অভিযোগে রাশিয়ায় মার্কিন সেনার প্রায় ৪ বছর কারাদণ্ড – দৈনিক গণঅধিকার

চুরির অভিযোগে রাশিয়ায় মার্কিন সেনার প্রায় ৪ বছর কারাদণ্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুন, ২০২৪ | ১২:৪৭
চুরি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বুধবার (১৯ জুন) এক মার্কিন সেনাকে ৩ বছর ৯ মাসের কারাদণ্ড দিয়েছে রাশিয়ার একটি আদালত। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তি এই তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের স্টাফ সার্জেন্ট গর্ডন ব্ল্যাককে মে মাসে সুদূর পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভোস্টক থেকে চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। সেখানে তিনি এক নারীর সাথে দেখা করতে গিয়েছিলেন। ওই নারী তার বান্ধবী বলে মনে করা হয়। যুক্তরাষ্ট্রে গর্ডনের আরেক স্ত্রী ও কন্যা সন্তান রয়েছে। এর আগে রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছিল, দক্ষিণ কোরিয়ায় সাক্ষাতের পর এপ্রিলে রাশিয়া সফরের সময় ওই নারীর কাছ থেকে ১০ হাজার রুবল (প্রায় ১১২ ডলার) চুরির অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। ঝগড়ার সময় ব্ল্যাকের বিরুদ্ধে ওই নারীকে লাঞ্ছিত করারও অভিযোগ ওঠে। মার্কিন সেনা ওই নারীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ স্বীকার না করলেও চুরির অভিযোগে আংশিক দোষ স্বীকার করেছেন বলে জানিয়েছে আরআইএ নভোস্তি। ব্ল্যাকের আইনজীবী বুধবার জানিয়েছেন, ভ্লাদিভস্তকের আদালত যে রায় দিয়েছে তার বিরুদ্ধে আপিল করবেন ব্ল্যাক। সোমবার পারভোমাইস্কি জেলা আদালতে কথা বলার সময় ব্ল্যাক বলেন, তিনি ওই নারীর পার্স থেকে টাকা নিয়েছিলেন। কিন্তু পরের দিন তার কাছে ১২৫ ডলার স্থানান্তর করেন। অভিযুক্ত জানান, তিনি খাবারের জন্য অর্থ ব্যয় করেছেন এবং একটি হোটেলে ৩ রাত কাটানোর ঐ টাকা নেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর সমাজসেবা কার্যালয়ে ভেরিফিকেশন নিতে ভাতাভোগীদের ভিড় দেশে আসছেন জুবাইদা রহমান; খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি ফতুল্লায় পরকিয়ার জেরে যুবক হত্যা, স্ত্রীসহ ছয়জন গ্রেপ্তার কুমিল্লায় মায়ের সামনে সহকারী কমিশনারের গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা নিহত খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিএনপির দোয়া মাহফিল চুনারুঘাটে ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ কুষ্টিয়া-৪ আসনের গণঅধিকারের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত। বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার, কারাদণ্ড ও জরিমানা কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৫ কুষ্টিয়া পৌর ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সম্মাননা পদক পেলেন এসআই আব্দুল কাদির জিলানী পর্নোগ্রাফি মামলায় কারাগারে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার নজরুল বগুড়ায় ডিএনসির হুঙ্কার, ৯ জনের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল