জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা উদ্ধার, স্থানীয়রা আতঙ্কে – দৈনিক গণঅধিকার

জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা উদ্ধার, স্থানীয়রা আতঙ্কে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ আগস্ট, ২০২৩ | ৫:০৬
জার্মানির ডুসেলডর্ফে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার হয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী। বোমাটি উদ্ধারের পর ওই এলাকা থেকে প্রায় ১৩ হাজার বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। সোমবার রাতে দমকল কর্মীরা এই তথ্য নিশ্চিত করেছেন। খবর খবর-ডয়চে ভেলের। যুক্তরাষ্ট্রের তৈরি এ বোমাটির ওজন প্রায় ৫০০ কিলোগ্রাম। পুলিশ ও দমকল বাহিনী বোমাটি নিষ্ক্রিয় করার চেষ্টা করছে। পুলিশ জানিয়েছে, বোমাটি বিস্ফোরিত হলে ভয়ানক ক্ষতি হতে পারে। এটি নিষ্ক্রিয় করতে যা যা ব্যবস্থা নেওয়া দরকার সব পদক্ষেপ নেওয়া হয়েছে। ডুসেল ডর্ফের প্রশাসন বলছে, সেখানকার কয়েকটি সড়ক ও ট্রাম চলাচলের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। কয়েকটি ট্রেনও বাতিল করা হয়েছে। প্রসঙ্গত, এর আগেও জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বোমা উদ্ধার করা হয়েছিল। ২০২০ সালে ফ্রাঙ্কফুর্টে যুক্তরাজ্যের তৈরি একটি বোমা উদ্ধারের ঘটনা ঘটে। সেই বোমাটিও নিষ্ক্রিয় করা হয়েছিল।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের