জিপিএ-৫ ও পাশের হার এবারও এগিয়ে মেয়েরা – দৈনিক গণঅধিকার

জিপিএ-৫ ও পাশের হার এবারও এগিয়ে মেয়েরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জুলাই, ২০২৩ | ৮:১৫
জিপিএ-৫ এবং পাশের হারে এবারও ছেলেদের চেয়ে এগিয়ে মেয়ে শিক্ষার্থীরা। এ বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে। এবার জিপিএ-৫ পেয়েছেন ৯৮ হাজার ৬১৪ মেয়ে শিক্ষার্থী এবং ৮৪ হাজার ৯৬৪ ছেলে শিক্ষার্থী। অর্থাৎ ছাত্রদের চেয়ে ১৩ হাজার ৬৫০ জন ছাত্রী বেশি জিপিএ-৫ অর্জন করেছেন। পাশের হারের ক্ষেত্রে মেয়েদের ৮১ দশমিক ৮৮ শতাংশ এবং ছেলেদের ৭৮ দশমিক ৮৭ শতাংশ। এ বছর ছাত্রদের চেয়ে ৪৮ হাজার ৩৩২ জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছে। শুক্রবার সকালে শিক্ষামন্ত্রী দীপু মনি আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন। গত বছরও জিপিএ-৫ ও পাশের হারে এগিয়ে ছিল মেয়ে শিক্ষার্থীরা। ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, একমাত্র মাদ্রাসা শিক্ষা বোর্ড, এসএসসি ভোকেশনাল ও দাখিলে জিপিএ-৫ অর্জনে মেয়েরা পিছিয়ে পড়েছে। জানা গেছে, এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ২০ লাখ ৪১ হাজার ৪৫০ শিক্ষার্থী। তাদের মধ্যে ছেলে ১০ লাখ ৯ হাজার ৮০৩ এবং মেয়ে ১০ লাখ ৩১ হাজার ৬৪৭ জন। পরীক্ষার্থীদের মধ্যে পাশ করেছে ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন। তাদের মধ্যে ছেলে ৭ লাখ ৯৬ হাজার ৪০৪ ও মেয়ে ৮ লাখ ৪৪ হাজার ৭৩৬ জন। এসএসসি পরীক্ষার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশের হার ও জিপিএ-৫ এর ক্ষেত্রেও মেয়েরা এগিয়ে। এই বোর্ডগুলোতে মোট পরীক্ষায় অংশ নিয়েছে ১৬ লাখ ৩৩ হাজার ৯১৯ শিক্ষার্থী। তাদের মধ্যে ছেলে ৭ লাখ ৭৬ হাজার ৫১৯ ও মেয়ে ৮ লাখ ৫৭ হাজার ৪০০ জন। পরীক্ষার্থীদের মধ্যে পাশ করেছে ১৩ লাখ ২২ হাজার ৩৭ জন। এক্ষেত্রেও মেয়েরা এগিয়ে আছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ছেলে ৬ লাখ ১৬ হাজার ৭১ এবং মেয়ে ৭ লাখ ৬ হাজার ৩৭৫ জন। এই নয় বোর্ডে গড় পাশের হার ৮০ দশমিক ৯৪ শতাংশ। এরমধ্যে ছেলেদের পাশের হার ৭৯ দশমিক ৩৪ শতাংশ ও মেয়েদের পাশের হার ৮২ দশমিক ৩৯ শতাংশ। এদিকে একমাত্র মাদ্রাসা শিক্ষা বোর্ডের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে আছে ছেলেরা। এই বোর্ডের অধীনে এ বছর পরীক্ষায় অংশ নিয়েছে ২ লাখ ৮৫ হাজার ৮৭ জন। এরমধ্যে ১ লাখ ৩৯ হাজার ৬৫৫ ছেলে শিক্ষার্থী এবং ১ লাখ ৪৫ হাজার ৪৩২ জন মেয়ে শিক্ষার্থী। পাশের হার গড়ে ৭৪ দশমিক ৭০ শতাংশ। এরমধ্যে ছেলেদের পাশের হার ৭২ দশমিক ২৯ শতাংশ এবং মেয়েদের ৭৭ দশমিক ০২ শতাংশ। মাদ্রাসা শিক্ষা বোর্ডে জিপিএ পেয়েছে ৩ হাজার ১৮৮ ছাত্র এবং ৩ হাজার ২৫ ছাত্রী। পাশাপাশি এসএসসি ভোকেশনাল ও দাখিল পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ১২ হাজার ৪৪৪ জন। এরমধ্যে উত্তীর্ণ হয়েছে ৭৯ হাজার ৩৮৩ ছাত্র এবং ২৬ হাজার ৩৪৭ জন ছাত্রী। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে শিক্ষার্থীদের পাশের হার ৮৬ দশমিক ৩৫ শতাংশ। এরমধ্যে ছেলেদের হার ৮৪ দশমিক ৭৮ শতাংশ এবং মেয়েদের ৯১ দশমিক ৯৪ শতাংশ। এই বোর্ডের অধীনে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৮০১ ছাত্রী এবং ৭ হাজার ৩৪৪ জন ছাত্র। এসএসসি পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে গ্রুপভিত্তিক তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, পাশের হারে এক্ষেত্রে মেয়েরা এগিয়ে আছে। বিজ্ঞান, মানবিক, ব্যবসা শিক্ষায় পাশের হার মেয়েদের ৮২ দশমিক ৩৯ শতাংশ এবং ছেলেদের ৭৯ দশমিক ৩৪ শতাংশ।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।