জেলখানায় বন্দিদের সঙ্গে সম্পর্ক, যে পরিণতি ১৮ নারীর – দৈনিক গণঅধিকার

জেলখানায় বন্দিদের সঙ্গে সম্পর্ক, যে পরিণতি ১৮ নারীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ সেপ্টেম্বর, ২০২৩ | ৫:৫২
পুরুষদের জন্য ব্রিটেনের সবচেয়ে বড় জেলখানা এইচএমপি বারউইন। ওয়েলসের উত্তরে রেক্সহ্যামে একটি শিল্প বিষয়ক এস্টেটের ওপর অবস্থিত এই জেলটি। কিন্তু যৌনতা এই জেলটিকে আষ্টেপৃষ্ঠে জেঁকে ধরেছে। কয়েদিদের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলার কারণে ১৮ জন নারী স্টাফকে সেখানকার চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আর এ কারণে স্টাফ সংকটে ভুগছে জেলটি। খবর ডেইলি মেইলের। খবরে বলা হয়, ওই ১৮ জন নারী স্টাফকে বরখাস্ত করা হয়েছে অথবা পদত্যাগ করেছেন তারা। এর কারণ, তারা দায়িত্ব পালনের পাশাপাশি কয়েদিদের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুলেছিলেন অথবা প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিলেন। নতুন একটি ইন্ডিপেন্ডেন্ট মনিটরিং বোর্ডের রিপোর্টে ওই কারাগারে স্টাফদের অসংযত আচরণকে বড় অস্থিতিশীলতা সৃষ্টির কারণ হিসেবে তুলে ধরা হয়েছে। এই জেলে আছেন কমপক্ষে ২১০০ মধ্যম ঝুঁকিপূর্ণ ‘বি’ এবং ‘সি’ ক্যাটাগরির বন্দি। ২০১৭ সালের পর বন্দিদের সঙ্গে অনৈতিক সম্পর্কের ১৮টি ঘটনা সামনে এসেছে। এর মধ্যে তিনজন নারী প্রহরী আছেন। তারা হলেন জেনিফার গাভান (২৭), আয়শিয়া গান (২৭) এবং এমিলি ওয়াটসন (২৬)। বন্দিদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার কারণে তাদের সবাইকে গত বছর জেল দেওয়া হয়েছে। এর মধ্যে এমিলি ওয়াটসন সেলের ভিতর তার জেলবন্দি প্রেমিকের সঙ্গে তিনবার সাক্ষাৎ করেছিলেন। এর মধ্যে প্রথম সাক্ষাতেই তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। অন্য দু’বারও তারা শারীরিক সম্পর্কে মিলিত হন। ওদিকে আয়শিয়া গান তার প্রেমিক খুররম রাজাকের সঙ্গে কমপক্ষে ১২০০ বার ফোনকলে কথা বলেছেন। এর মধ্যে কয়েকটি কল ছিল রগরগে ভিডিও কল। তিনি প্রেমিক রাজাকের জন্য আন্ডারওয়্যার নিয়ে যেতেন নিজের অন্তর্বাসের ভিতরে। জনশৃংখলা ভঙ্গের কারণে ২০১৯ সালে ওয়াটসন এবং আয়শিয়া গানকে এক বছরের জেল দেয়া হয়। ২০২০ সালের এপ্রিলে জেনিফার গাভান কয়েদি অ্যালেক্স কোক্সনের সঙ্গে প্রেম শুরু করেন। এক পর্যায়ে তিনি কোক্সনকে একটি ফোন দেন। তাতে ছিল নিজের যৌনতা বিষয়ক খুল্লামখুল্লা ভিডিও। গত বছর ডিসেম্বরে অভিযোগ স্বীকার করেন গাভান। ফলে তাকে আট মাসের জেল দেওয়া হয়।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শোরুমে বিক্রি বৈধ, রাস্তায় চালালে জরিমানা জামায়াতের প্রার্থী হেলাল তালুকদার নিজেই সরালেন পোস্টার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: ড. ইউনূস যে ৬ রুটে বাড়ছে ট্রেনের ভাড়া পুলিশে বড় রদবদল বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির অনির্দিষ্টকালের জন্য ঢাকা কলেজের বাস চলাচল বন্ধ জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন সিদ্ধিরগঞ্জে ১০ হাজার ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার দেশে শান্তি-শৃঙ্খলা নেই : মোমিন মেহেদী জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়বে ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে শোকজ ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ অস্ত্র সমর্পণের জন্য নতুন শর্ত ফিলিস্তিনি যোদ্ধাদের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি চায়ের দোকানে বিমান হামলা, নিহত ১৮ কুয়াশা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস ফতুল্লায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে নারীসহ তিনজন গণপিটুনির পর গ্রেপ্তার জেলা ছাড়ানোর আগেই ধরা: বাসে ফেনসিডিল বহনকালে নারী গ্রেফতার