জেলেনস্কির বিরুদ্ধে গোয়েন্দাগিরি করতে গিয়ে ইউক্রেনীয় নারী আটক – দৈনিক গণঅধিকার

জেলেনস্কির বিরুদ্ধে গোয়েন্দাগিরি করতে গিয়ে ইউক্রেনীয় নারী আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ আগস্ট, ২০২৩ | ৯:৪৭
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর রুশ হামলার পরিকল্পনায় সহযোগিতার অভিযোগে এক ইউক্রেনীয় নারীকে আটক করেছে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউ। ইউক্রেনের বন্যাকবলিত অঞ্চল পরিদর্শনের সময় তথ্যদাতা ওই নারীকে আটক করা হয়। সোমবার (৭ আগস্ট) ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে । এসবিইউ জানিয়েছে, আটক হওয়া নারী ইউক্রেনের দক্ষিণ মাইকোলাইভ অঞ্চলে জেলেনস্কির সফরের ভ্রমণসূচি খুঁজে বের করতে গোয়েন্দাগিরি করছিলেন। সংস্থাটি ওই নারীকে আটকের একটি ছবি প্রকাশ করেছে। যেখানে দেখা গেছে, মুখোশধারী কর্মকর্তারা একটি রান্নাঘরে নারীকে আটক করেছেন। তবে ওই নারীর চেহারা ঝাপসা করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে সামরিক কার্যকলাপ সম্পর্কে মুঠোফোনের কিছু বার্তা এবং হাতে লেখা নোটও প্রকাশ করা হয়েছে। এসবিইউ বলেছে, ইউক্রেন সময়ের আগেই চক্রান্ত সম্পর্কে সচেতন ছিল এবং জেলেনস্কির সফরের সময় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল। অভিযোগে বলা হয়েছে, সন্দেহভাজন ব্যক্তি রাশিয়াকে ‘মাইকোলাইভ অঞ্চলে ব্যাপক বিমান হামলার’ প্রস্তুতি নিতে সহায়তা করেছে। তিনি ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং গোলাবারুদসহ গুদামগুলোর অবস্থানের তথ্য খুঁজছিলেন। এসবিইউর মতে, রাশিয়ার গোপন পরিষেবাগুলোতে গোয়েন্দা তথ্য দেওয়ার চেষ্টা করার সময় কর্মকর্তারা ওই নারীকে হাতেনাতে ধরে ফেলেন। দোষী সাব্যস্ত হলে তাকে ১২ বছর পর্যন্ত কারাবাস করতে হতে পারে। মস্কোর সামরিক বাহিনীকে তথ্য দেওয়ার জন্য ইউক্রেন নিয়মিত স্থানীয় বাসিন্দাদের অভিযুক্ত করে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের