জেল থেকে ফের জ্যাকুলিনকে আবেগঘন চিঠি সুকেশের – দৈনিক গণঅধিকার

জেল থেকে ফের জ্যাকুলিনকে আবেগঘন চিঠি সুকেশের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ আগস্ট, ২০২৩ | ৬:০৯
বলিউড অভিনেত্রীর জ্যাকুলিন ফার্নান্দেজের প্রেম থেকে বের হতেই যেন পারছেন না আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর। আর তাই তো ১১ আগস্ট জন্মদিনে ফের অভিনেত্রীকে প্রেমের কথা শোনালেন তিনি। লিখলেন একটি খোলা চিঠি। সুকেশ চিঠিতে লিখেছেন, ‘এই দিনটা আমার জীবনে সবচেয়ে খুশির ও গুরুত্বপূর্ণ। আমার নিজের জন্মদিনের থেকে বেশি গুরুত্বপূর্ণ এই দিনটি। তুমি হয়তো জানো না, সময়ের সঙ্গে সঙ্গে প্রতিটা দিন আরও বেশি সুন্দরী হয়ে উঠছ তুমি, যা আমাকে পাগল করে দিচ্ছে। তোমার কোনো ধারণা নেই, কতটা মিস করছি তোমায়!’ তিনি আরও লিখেছেন, ‘তোমার করা আলিঙ্গন। এক কেক দুজনে ভাগাভাগি করে নেওয়া। আশা করছি, তোমাকে দেওয়া আমার উপহার ভালো লাগবে। আমি নিজের হাতে বানানো একটা কার্ড পাঠাচ্ছি। যেখানে আমাদের কিছু স্মৃতি আঁকার চেষ্টা করেছি। যেগুলো আজকের দিনে খুব মনে পড়ছে।’ চিঠিতে জ্যাকুলিনের প্রতি প্রেমের অভিব্যক্তির পাশাপাশি বেশ কিছু রহস্যও রাখলেন সুকেশ। এদিকে এ মুহূর্তে অবশ্য যুক্তরাষ্ট্রে রয়েছেন অভিনেত্রী। সেখানেই নিজের জন্মদিন পালন করেছেন তিনি। সুকেশ যতই তার প্রতি ভালোবাসা জাহির করুন, জ্যাকুলিন তাদের সম্পর্কের কথা অস্বীকার করেই এসেছেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।