টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ – দৈনিক গণঅধিকার

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মার্চ, ২০২৩ | ৮:৩৬
টানা দুই ম্যাচে টস হারল বাংলাদেশ। আর দুটিতেই শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে দুপুর ২টায়। যদিও চট্টগ্রামে এরই মধ্যে বৃষ্টি শুরু হয়েছে। আর তাই নির্ধারিত সময়ে খেলা শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সাগরিকায় আজ আইরিশদের হারাতে পারলেই প্রথমবারের মতো টানা পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচে জয়ের স্বাদ পাবে টাইগাররা। তবে দেরিতে হলেও জ্বলে উঠার আশায় রয়েছে আইরিশরা। এরই ধারাবাহিকতায় দুপুর দুইটায় শুরু হতে যাওয়া ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আইরিশ অধিনায়ক পল স্টার্লিং। সিরিজ জয়ের লক্ষ্যে আগের ম্যাচের একাদশ নিয়েই আজ মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ। অপরদিকে সিরিজ বাঁচানোর লক্ষ্যে একটি পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে আইরিশরা। ক্রেইগ ইয়াংয়ের জায়গায় দলে এসেছেন ফিওন হ্যান্ড। বাংলাদেশ একাদশ লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম পাটোয়ারি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান। আয়ারল্যান্ড একাদশ পল স্টার্লিং (অধিনায়ক), রস এডেয়ার, লরকান টাকার, হ্যারি ট্যাকটর, কার্টিস ক্যামফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক আডায়ার, ফিওন হ্যান্ড, বেন হোয়াইট ও গ্র্যাহাম হাম

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন