টাইগারদের অনুশীলনের সময় স্টেডিয়ামের ফ্লাড লাইটে হঠাৎ আগুন – দৈনিক গণঅধিকার

টাইগারদের অনুশীলনের সময় স্টেডিয়ামের ফ্লাড লাইটে হঠাৎ আগুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ আগস্ট, ২০২৩ | ৮:৪৪
বাংলাদেশ দলের অনুশীলনের সময় হঠাৎ আগুন ধরে যায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ফ্লাড লাইটের কয়েকটি বাতিতে। এ সময় অনুশীলন বন্ধ করে দেন ক্রিকেটাররা। তবে আগুন বেশিক্ষণ থাকেনি। ধোঁয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আবার শুরু হয় অনুশীলন। এশিয়া কাপ শুরু হওয়ার আগে সোমবার বিকালে নির্ধারিত সময়ের প্রায় ঘণ্টা দেড়েক পর শুরু হয় জাতীয় দলের মাঠের কার্যক্রম। আকাশ মেঘলা থাকায় ফ্লাড লাইট জ্বালিয়েই শুরু হয় অনুশীলন। কিছুক্ষণ পর পূর্ব গ্যালারির কাছের ফ্লাডলাইটে আগুন দেখা যায়। বিসিবির গ্রাউন্ডস কমিটির ম্যানেজার আব্দুল বাতেন বলেন, ফ্লাড লাইটের নিচের দিকে আগুন ধরেছিল। এখানে বিষয়টা হলো, টানা বৃষ্টির কারণে শর্ট সার্কিট হয়ে গিয়েছিল। যে কারণে কিছু বাতিতে আগুন ধরে যায়। আমরা টের পেয়ে সার্কিট বন্ধ করে দেওয়ার পর আগুন নিভে যায়। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত সার্কিটগুলোতে কাজ করতে হবে। কিছু সার্কিট হয়তো বদলে দিতে হবে। ফ্লাড লাইটে আর তেমন বড় কোনো সমস্যা হয়নি। আশা করছি, সার্কিট বদলে দিলেই সমাধান হয়ে যাবে। সব কিছু এখন নিয়ন্ত্রণে আছে। গত শনিবার এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়। ৩১ অগাস্ট শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে টাইগাররা।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন