ট্রাম্পের শাসনামলে যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক সম্পর্ক দৃঢ় করতে আগ্রহী ভারত – দৈনিক গণঅধিকার

ট্রাম্পের শাসনামলে যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক সম্পর্ক দৃঢ় করতে আগ্রহী ভারত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৫ | ১০:০৫
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত করতে চায় ভারত। শুক্রবার (৩ জানুয়ারি) নয়াদিল্লিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দেশটির বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল এ কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনে এর আগের ওবামা, ট্রাম্প ও বাইডেন প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক বজায় ছিল উল্লেখ করে গয়াল বলেছেন, নতুন মার্কিন প্রশাসনের সঙ্গেও দৃঢ় ও অর্থপূর্ণ সম্পর্ক বজায় রাখার বিষয়ে দিল্লি আশাবাদী। দ্বিতীয় মেয়াদ শুরুর আগেই বাণিজ্যের ক্ষেত্রে হুমকি ধমকি দিয়ে বিশ্বকে তটস্থ করে রেখেছেন ট্রাম্প। যেমন চীন থেকে আমদানিকৃত পণ্যের ওপর ৬০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি। ট্রাম্প শুল্কের খড়্গ থেকে নিজের উৎপাদনকারীদের রক্ষার পথ খোঁজার পাশাপাশি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক জোরদার করার চেষ্টা করছে দিল্লি। ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ২০২৩-২৪ অর্থবছরে ১১৮ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে। এ সময় ভারত ৩২ বিলিয়ন ডলারের উদ্বৃত্ত অর্জন করেছে। ব্যবসায়ীদের ধারণা, আগামী দুই থেকে তিন বছরে বাণিজ্যের আকার আরও ৫০ বিলিয়ন মার্কিন ডলার বৃদ্ধি পেতে পারে। এ থেকে দুদেশের দৃঢ় বাণিজ্যিক সহযোগিতার মাত্রা বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জাতীয় স্বার্থরক্ষার নীতিমালা স্থিতিশীল রেখে ভারতের সরকার ও শিল্প সংস্থাগুলো একটি বিস্তৃত বাণিজ্য ও বিনিয়োগ চুক্তির পক্ষে রয়েছে, যা ভারতীয় উৎপাদন শিল্পকে বৈশ্বিক সাপ্লাই চেইনে যুক্ত করতে সহায়তা করবে। ভারতের অর্থবছর ১ এপ্রিল থেকে শুরু হয়ে পরের বছরের ৩১ মার্চ শেষ হয়। চলতি ২০২৪-২৫ অর্থবছরে ভারতের পণ্য ও সেবা বাণিজ্যের আর্থিক মূল্য ৮০০ বিলিয়ন ডলার ছাড়াতে পারে বলে সাংবাদিকদের বলেছেন পীযূষ গয়াল।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।