ডলার নয় আকাশপথের ভাড়া নির্ধারণ হবে টাকায় – দৈনিক গণঅধিকার

ডলার নয় আকাশপথের ভাড়া নির্ধারণ হবে টাকায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মে, ২০২৩ | ৭:২৩
বাংলাদেশে চলাচলকারী দেশি-বিদেশি সব এয়ারলাইন্সের আকাশপথের ভাড়া ডলারের পরিবর্তে টাকায় নির্ধারণের সিদ্ধান্ত হয়েছে। ১ জুলাই থেকে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে উল্লে­খ করে প্রজ্ঞাপন জারি করেছে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়।মূলত ডলারের বিপরীতে টাকার মূল্য কমায় আকাশপথের ভাড়া পরিশোধে যাত্রীদের অতিরিক্ত অর্থ ব্যয় কমাতে এ উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। সংশ্লিষ্টরা বলেছেন, সরকারের এই সিদ্ধান্তের কারণে আকাশপথের ভাড়া আগের তুলনায় অনেক কমে আসবে।বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোকসিন্দা ফারহানার সই করা গত মাসের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশি এয়ারলাইনসগুলো আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে দেশের বাইরে অবস্থিত বিক্রয়কেন্দ্রে সংশ্লিষ্ট দেশের মুদ্রা ‘হেডলাইন কারেন্সি’ হিসাবে ব্যবহার করে। এছাড়া বিভিন্ন দেশ হেডলাইন কারেন্সি হিসাবে সংশ্লিষ্ট দেশের নিজস্ব মুদ্রা ব্যবহার করে থাকে। এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশে পরিচালিত দেশি-বিদেশি সব এয়ারলাইনস কর্তৃক বাংলাদেশ থেকে যাত্রী ও পণ্য পরিবহণের ভাড়া নির্ধারণের ক্ষেত্রে হেডলাইন কারেন্সি হিসাবে দেশীয় মুদ্রা, অর্থাৎ বাংলাদেশি টাকা নির্ধারণ করা হলো। ১ জুলাই থেকে এটি কার্যকর হবে।খাতসংশ্লিষ্টরা বলছেন, বিশ্বের মাত্র চারটি দেশ বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া ও তাইওয়ান মার্কিন ডলারে ফ্লাইট টিকিটের মূল্য নির্ধারণ করে। তবে বাকি সব দেশই এ ক্ষেত্রে তাদের নিজস্ব মুদ্রা ব্যবহার করে।এ প্রসঙ্গে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, সব এয়ারলাইনসকে ১ জুলাই থেকে ডলারের পরিবর্তে টাকায় ফ্লাইটের ভাড়া নির্ধারণ করতে হবে। ডলারের বিপরীতে টাকার মান কমায় কিছু এয়ারলাইনস ও ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে অন্যায়ভাবে ফ্লাইটের টিকিটের জন্য বেশি অর্থ নেওয়ার অভিযোগ আসছিল। এ সিদ্ধান্তের কারণে যেসব যাত্রীকে তুলনামূলক বেশি ভাড়া গুনতে হচ্ছিল, তারা উপকৃত হবেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।