ড. ইউনূসের পাশে দাঁড়াতে তুরস্ক সরকারকে অনুরোধ – দৈনিক গণঅধিকার

ড. ইউনূসের পাশে দাঁড়াতে তুরস্ক সরকারকে অনুরোধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ আগস্ট, ২০২৩ | ৯:৪৭
নোবেল বিজয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা ও হয়রানি বন্ধে পদক্ষেপ নিতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন দেশটির একজন রাজনৈতিক নেতা। দেশটির জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) সদস্য অধ্যাপক ড. আজিজ আকগুল পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানকে মঙ্গলবার এ চিঠি লিখেন। চিঠিতে ড. ইউনূসকে সমর্থন জানাতে তুরস্ক সরকারকে অনুরোধ জানিয়েছেন তিনি। বুধবার রাতে ড. ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ চিঠি প্রকাশ করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অধীনে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে অন্যায্য ও ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে। তার বিরুদ্ধে মানবাধিকার গণতন্ত্র ও বাংলাদেশের আইন ভঙ্গের অভিযোগ করা হয়েছে। অথচ তিনি ক্ষুদ্রঋণ এবং সামাজিক উদ্যোক্তা উদ্যোগের মাধ্যমে দারিদ্র্য মোকাবিলায় তার জীবন উৎসর্গ করেছেন। তিনি বর্তমান প্রজন্মের জন্য অনুপ্রেরণা। চিঠিতে আরও বলা হয়, এটা পরিতাপের বিষয় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সারা জীবনের অর্জনগুলোর ব্যাপারে অন্যায় তদন্ত করা হচ্ছে। এতে আরও বলা হয়, ২০০৩ সালের ১৮ জুলাই প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান তার্কিশ গ্রামীণ ক্ষুদ্রঋণ (টিজিএমপি) প্রকল্প গ্রহণ করেন। প্রকল্পের আওতায় দিয়ারবাকির অঞ্চলে অসচ্ছল নারীদের মধ্যে ঋণ দেওয়া হয়। এরপর থেকে এ প্রকল্পটি দেশের ৬৯ অঞ্চলে এবং ১০০টি শাখার মাধ্যমে ২০ বছর ধরে সেবা দিয়ে যাচ্ছে। দীর্ঘ সময়ের এ প্রকল্পে শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূস সহযোগিতা করে যাচ্ছেন। তিনি বিশ্বব্যাপী দরিদ্রদের মধ্যে ক্ষুদ্রঋণের জন্য পথপ্রদর্শক হিসেবে পরিচিত। টিজিএমপি প্রকল্পের আওতায় এখনো পর্যন্ত ১৬০ কোটি ৬০ লাখ তার্কিশ লিরা সহায়তা দেওয়া হয়েছে। এতে ২ লাখ ১০ হাজার হতদরিদ্র নারী সচ্ছল হয়েছেন। তুরস্কে জামানত, গ্যারান্টি বা কোনো ধরনের আইনি প্রক্রিয়া ছাড়া বিশ্বাসের ভিত্তিতে এ ঋণ দেওয়া হয়। দেশটিতে এ ঋণ আদায়ে সফলতার হার ৯৯ দশমিক ৭ শতাংশ। ওই চিঠিতে ড. ইউনূসের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিত্তিহীন অভিযোগ সম্বলিত চিঠি সংযুক্ত করা হয়েছে; যাতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ ৭০ জন বিশ্বনেতা ও ১০৩ জন নোবেলবিজয়ীর স্বাক্ষর রয়েছে। চিঠির শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্বোধন করে ড. ইউনূস ইস্যুতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে সমর্থনের জন্য অনুরোধ জানানো হয়। প্রসঙ্গত, ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বর্তমান বিচারিক কার্যক্রম স্থগিত ও সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে নেতৃস্থানীয় দেড় শতাধিক ব্যক্তি খোলা চিঠি পাঠিয়েছেন। তাদের মধ্যে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও শতাধিক নোবেল বিজয়ী আছেন। ড. ইউনূসের পাশে দাঁড়াতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন