তাজিয়া মিছিলের পতাকায় বিদ্যুতের তারের স্পর্শ, তাড়িত হয়ে নিহত ৪ – দৈনিক গণঅধিকার

তাজিয়া মিছিলের পতাকায় বিদ্যুতের তারের স্পর্শ, তাড়িত হয়ে নিহত ৪

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জুলাই, ২০২৩ | ৫:০২
তাজিয়া মিছিলের পতাকায় বিদ্যুতের তারের স্পর্শ লেগে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ১০ জন। শনিবার সকালে ভারতের ঝাড়খন্ডে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, তাজিয়া মিছিল বের করার পর হঠাৎ পতাকা বাঁধা লোহার রডে ১১ হাজার ভোল্টের তারের স্পর্শ লাগে। এসময় বিদ্যুতস্পৃষ্ট হন ১৪ জন। তাদেরকে বোকারো জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করেন। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। বোকারোর পুলিশ সুপার প্রিয়দর্শী অলোক বলেন, 'রাঁচি শহর থেকে ৮০ কিলোমিটার দূরে পেতারওয়ার পুলিশ স্টেশনের আওতায় এই দুর্ঘটনাটি ঘটেছে। ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।' বোকারোর ডেপুটি কমিশনার কুলদীপ চৌধুরী জানান সাধারণত কোন এলাকায় মহরমের তাজিয়া বেরোলে সেখানে বিদ্যুৎ সম্পর্ক বিচ্ছিন্ন করে দেওয়া হয়। কিন্তু এখানে কেন সেরকমটা হলো না কেনো, সেটা খতিয়ে দেখা হচ্ছে। এর আগে গত মাসে উল্টো রথ যাত্রায় ত্রিপুরায় বৈদ্যুতিক তারের স্পর্শে তড়িদাহত হয়ে প্রাণ হারান ৭ জন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন