তিন বছর ধরে আড়ালে পপি, যে আকুতি নির্মাতাদের – দৈনিক গণঅধিকার

তিন বছর ধরে আড়ালে পপি, যে আকুতি নির্মাতাদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ আগস্ট, ২০২৩ | ১০:৩৭
গত তিন বছর ধরে আড়ালে চিত্রনায়িকা পপি। মাঝে একবার শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন। এরপর আর কোনো খবর নেই। তার এই আড়াল থাকার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন কয়েকজন প্রযোজক ও নির্মাতা। তাদের সিনেমাগুলো শেষ করতে পারছেন না। আড়াল থাকার মধ্যেই তাকে নিয়ে অনেক গুঞ্জন রটেছে। পপি বিয়ে করেছেন, সন্তানও জন্ম দিয়েছেন-এরকম গুঞ্জন এখনও ভেসে বেড়ায়। অবশ্য পপির খুব ঘনিষ্ঠজনদের কেউ কেউ বিষয়টি নিশ্চিত করেও বলেছেন। তবে নায়িকার দিক থেকে কোনো সাড়াশব্দ এখনও পাওয়া যায়নি। এদিকে ক্ষতিগ্রস্ত নির্মাতা এবং প্রযোজকরাও অপেক্ষায় আছেন পপির ফেরার। অসমাপ্ত কাজ শেষ করে দিলেই তারা বেঁচে যান-এমনটাই আকুতি। ক্ষতিগ্রস্তদের এই হতাশার মধ্যেই সম্প্রতি আরেক নাট্যপ্রযোজক ইচ্ছা পোষণ করেছেন পপিকে নিয়ে নতুন কাজ করার! তিনি প্রযোজক মুক্তা দেব। তার সঙ্গে পপির সখ্যও বেশ। জানিয়েছেন, তার আগ্রহ রয়েছে পপিকে নিয়ে নাটক নির্মাণের। মুক্তা দেব বলেন, ‘অভিনেত্রী হিসেবে পপি অনবদ্য। তার অভিনীত অনেক সিনেমা আমি দেখেছি। প্রথম পরিচয়ের দিনেই তার ব্যবহার আমাকে মুগ্ধ করেছিল। আবার যদি কখনও পপি কাজে ফিরে তাহলে আমার ইচ্ছা আছে তাকে নিয়ে একটি নাটক প্রযোজনা করার। গল্প ও পরিচালক প্রস্তুত। শুধু পপি আড়াল ভেঙে সাধারণ জীবনে ফিরে আসলে তাকে নিয়ে কাজটি করতে চাই।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর সমাজসেবা কার্যালয়ে ভেরিফিকেশন নিতে ভাতাভোগীদের ভিড় দেশে আসছেন জুবাইদা রহমান; খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি ফতুল্লায় পরকিয়ার জেরে যুবক হত্যা, স্ত্রীসহ ছয়জন গ্রেপ্তার কুমিল্লায় মায়ের সামনে সহকারী কমিশনারের গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা নিহত খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিএনপির দোয়া মাহফিল চুনারুঘাটে ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ কুষ্টিয়া-৪ আসনের গণঅধিকারের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত। বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার, কারাদণ্ড ও জরিমানা কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৫ কুষ্টিয়া পৌর ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সম্মাননা পদক পেলেন এসআই আব্দুল কাদির জিলানী পর্নোগ্রাফি মামলায় কারাগারে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার নজরুল বগুড়ায় ডিএনসির হুঙ্কার, ৯ জনের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল