তিস্তায় ভারতের খাল খনন সর্তকতার সঙ্গে পর্যবেক্ষণ করছে ঢাকা – দৈনিক গণঅধিকার

তিস্তায় ভারতের খাল খনন সর্তকতার সঙ্গে পর্যবেক্ষণ করছে ঢাকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ মার্চ, ২০২৩ | ১০:৩৪
তিস্তা ব্যারেজ প্রকল্পের আওতায় ভারতের আরও দুটি খাল খননের বিষয়টি সর্তকতার সঙ্গে পর্যবেক্ষণ করছে ঢাকা। এ খবরের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। খাল খননের বিষয়টি সত্যি হলে পানি সম্পদ মন্ত্রণালয় এবং যৌথ নদী কমিশনের সঙ্গে বৈঠক করা হবে। এরপর আনুষ্ঠানিকভাবে এটি ভারতকে জানানো হবে। তবে দুই দেশের বিদ্যমান ভালো সম্পর্ক রেখে এটি করা হবে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন জনকূটনৈতিক বিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন। অপর প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, টেকসই ও স্বেচ্ছায় ফেরত নেওয়া হবে রোহিঙ্গা সঙ্কটের সঠিক সমাধান। তবে ফেরত নেওয়ার বিষয়টি এখনও ধীরগতি হচ্ছে। এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে তাগিদ দেওয়া হয়েছে মিয়ানমারকে। পররাষ্ট্র মন্ত্রনালয়ে অনুষ্ঠিত ওই ব্রিফিংয়ে গত এক সপ্তাহে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন ইভেন্ট ও বৈঠকে বাংলাদেশের অংশগ্রহণ এবং অর্জন তুলে ধরেন সেহেলি সাবরীন। ব্রিফিং শেষে সাংবাদিকরা জানতে চান বাংলাদেশের রাষ্ট্রদূত মিয়ানমার সফর করে আসছেন। সেখানের পরিস্থিতির ওপর কোন রিপোর্ট দিয়েছে কিনা, জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত প্রক্রিয়াধীন আছে। আমরা এখনও কোন রিপোর্ট পায়নি। প্রসঙ্গত তিস্তা ব্যারেজ প্রকল্পের আওতায় আরও দুটি খাল খননে প্রায় ১ হাজার একর জমি অধিগ্রহণ করেছে ভারতের পশ্চিমবঙ্গ সরকারের সেচ বিভাগ। এই উদ্যোগে পানি নিয়ে বাংলাদেশের দুশ্চিন্তা বাড়বে বলে ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়। বিষয়টি দৃষ্টি আর্কষন করা হলে জনকূটনৈতিক বিভাগের মহাপরিচালক বলেন, নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে আসন্ন ইউএন ওয়াটার কনফারেন্সেও বিষয়টি বাংলাদেশের পক্ষ থেকে তোলা হবে। তবে এর সত্যতা খোঁজা হচ্ছে। সাপ্তাহিক ব্রিফিং দিল্লিতে অনুষ্ঠিত জি-২০ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক ও ‘রজিনা ডায়লগ’, যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইন্দো-প্যাসিফিক বিষয়ক প্রতিমন্ত্রী মিজ অ্যান-মেরি ট্রেভেলিয়ানের ঢাকা সফর, বাংলাদেশ ও থাইল্যান্ড এবং বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে ফরেন অফিস কনসালটেন্ট বৈঠকের বিষয় তুলে ধরা হয়।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।